প্রধান খবরবাংলাদেশরাজনীতি

নির্বাচন বানচাল করাই ঐক্যের নেতাদের আসল উদ্দেশ্য: মেনন

জাকির হোসেন, রূপসী বাংলা ঢাকা ডেস্কঃ  বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন বলেছেন, বিএনপি বৃহৎ ঐক্যের নেতাদের আমলনামা দেখে বোঝা যায়, কোন গণতন্ত্র আর ভোটের অধিকার প্রতিষ্ঠার কথা তারা বলছেন। এদের কেউ ছিলেন১/১১’র সেনা শাসনের উপদেষ্টা, কেউ বা ১/১১’র সেনা শাসকদের সাংবিধানিক পরামর্শদাতা। কেউ তথাকথিত সংস্কারপন্থী। আর কেউ বা সেনা শাসনকে প্রলম্বিত করতে জাতীয় সংলাপের প্রবক্তা। বস্তুত প্রকৃত জনগণকে গণতান্ত্রিক অধিকার বা ভোটাধিকার নয়, বরং আসন্ন নির্বাচনকে বানচাল করার অসৎ উদ্দেশ্যই তাদের এই ভূমিকা।

তিনি বলেন, জনগণের শক্তিকে ঐক্যবদ্ধ করে এই কুচক্রিদের ষড়যন্ত্র প্রতিহত করতে হবে। জনগণের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণের মধ্য দিয়ে শান্তিপূর্ণ নির্বাচনের মধ্য দিয়ে গণতন্ত্র ও সংবিধানের ধারাকে অব্যাহত রাখতে হবে।

আজ সোমবার বরিশালের উজিরপুর গার্লস কলেজে অনুষ্ঠিত উজিরপুর উপজেলা ওয়ার্কার্স পার্টির কর্মীসভায় তিনি একথা বলেন। ওয়ার্কার্স পার্টির উপজেলা সম্পাদক ফায়জুল হক বালী ফারাইনের সভাপতিত্বে সমাবেশে আরও বক্তব্য রাখেন পার্টির কেন্দ্রীয় সদস্য ও বরিশাল জেলা সভাপতি নজরুল হক নিলু, আবদুল খালেক, বরিশাল জেলা সম্পাদক এ্যাড. শেখ টিপু সুলতান এমপি, জাতীয় সংসদের ওয়ার্কার্স পার্টির মনোনীত প্রার্থী জহুরুল ইসলাম টুটুল, জেলা যুব মৈত্রীর সাধারণ সম্পাদক জামাল হোসেন, উপজেলা কমিটির সদস্য ফারুক, উজিরপুর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান সীমা রানী সীল প্রমুখ।

কর্মী সমাবেশে পার্টির বরিশাল-২ আসনের পার্টির মনোনীত প্রার্থী জহুরুল ইসলাম টুটুলকে পরিচয় করিয়ে দিয়ে মেনন বলেন, পার্টি জোটগতভাবে নির্বাচন করবে। সেই লক্ষ্যে দলের শরীকদের সঙ্গে আলোচনা হবে। ওয়ার্কার্স পার্টি একইভাবে দলীয় প্রার্থীদের প্রস্তুতিও রাখছে। তিনি বলেন, যে পরিস্থিতিই হোক পার্টির সকলকে ঐক্যবদ্ধভাবে আগামী নির্বাচনে কাজ করতে হবে এবং ১৪ দলের বিজয় নিশ্চিত করতে হবে।

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension