বিনোদন

মডেল-অভিনয় এবং উপস্থাপন শিল্পী জেসমিন মৌসুমির জন্মদিন উদযাপন

মুকিতুল হক তূর্য,  রূপসী বাংলা বিনোদন ডেস্কঃ  এ মাসের ২২ তারিখে ছিল মডেল-অভিনয় এবং উপস্থাপন শিল্পী জেসমিন মৌসুমীর জন্মদিন। জেসমিন মৌসুমির জন্মদিনটিকে পালন করতে  ধানমন্ডির সায়ানাস্ কিচেনে একটি জাঁকজমক অনুষ্ঠানের আয়োজন করা হয়। বাংলাদেশের প্রথিতযশা তারকাদের অংশগ্রহণে অনুষ্ঠানটি একটি তারকা মেলায় পরিণত হয়ে উঠেছিল।

সুস্বাদু ভোজন নাচগানের সঙ্গে ডিজে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। জেসমিন মৌসুমির জন্মদিনের পোশাক পরিকল্পনা করেছেন শারুখ আমিন টিংকু, মেকওভার ফারজানা শাকিল, স্টেজ পরিকল্পনা করেছেন আসাদুল্লাহ বাবু।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, জনপ্রিয় উপস্থাপক ও পরিচালক দেবাশীষ বিশ্বাস, র‌্যাম্প মডেল সাঈদ রুমা, মনিরা মিতু, বুলবুল টুম্পা, নৃত্য পরিচালক ইভান শাহরিয়ার সোহাগ, চিত্রনায়ক আমান রেজা, সাইফুল, আবু নাঈম, রানী আহাদ, আঁখি আফরোজ, সারাকা মজুমদার, রাইসুল এইচ চৌধুরী, আবু নাসের, শাওন মজুমদার, বারিশ হক, তনু এনাম, কন্ঠশিল্পী প্রত্যয় খান, আরজে সাইমুর রহমান, আরজে ইভান সাইর, মডেল কোরিওগ্রাফার এলডফ খান, শেখ সাদি ও আরজে রাজ, আরজে অপুসহ আরও অনেক পরিচিত মুখ।

জেসমিন মৌসুমি মিডিয়াতে ২০১৬ সালের জুনে পর্দাপণ করলেও তিনি কাজ শুরু করেন ২০১৭ সাল থেকে। এই তরুন মডেল অল্প সময়েই নিজের একটা অবস্থান তৈরি করে নিয়েছেন। মৌসুমি অনেক মিউজিক ভিডিও, নাটক, টিভিসি, ফ্যাশন হাউজেরও ব্র্যান্ড ফটোশুট করেছেন। আরও ভালো কাজ উপহার দিতে জেসমিন মৌসুমী সবার কাছে দোয়া এবং শুভকামনা চেয়েছেন।

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension