
বঙ্গবন্ধু ফাউন্ডেশন গ্রেটার ওয়াশিংটন ডিসি শাখার উদ্যোগে শনিবার সন্ধ্যায় ভার্জিনিয়ার একটি হােটেলে মতবিনিময় সভার আয়ােজন করা হয়। এতে বঙ্গবন্ধু ফাউন্ডেশনের বাংলাদেশের সভাপতি ও পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মােমেন প্রধান অতিথি হিসেবে যােগ দেন।
রবিবার দূতাবাসের সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানাে হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, সভায় ফাউন্ডেশনের কার্যক্রম নিয়ে বিস্তারিত আলােচনা এবং সংগঠনকে আরও শক্তিশালী করার ওপর গুরুত্বারােপ করা হয়।
ফাউন্ডেশনের গ্রেটার ওয়াশিংটন ডিসি শাখা সভাপতি আলাউদ্দিন আহমেদ সভাপতিত্বে সভায় প্রধান আলােচক হিসেবে বক্তব্য দেন বঙ্গবন্ধু ফাউন্ডেশনের বাংলাদেশের নির্বাহী সভাপতি অ্যাডভােকেট মশিউর মালেক।
সভায় আরও বক্তব্য দেন বঙ্গবন্ধু ফাউন্ডেশন, বাংলাদেশের যুগ্ম সম্পাদক শহীদুল্লাহ ওসমানী, ফাউন্ডেশনের জার্মানি শাখা সভাপতি মাে. ইউনুস খান এবং বঙ্গবন্ধু ফাউন্ডেশনের গ্রেটার ওয়াশিংটন ডিসি শাখার নেতা ড. জাহিদ হােসেন, খালেদা আকতার, সৈয়দ সানি ও অ্যাডভােকেট ওয়াহিদুজ্জামান প্রমুখ।



