
পরাজয়ের পর উত্তাল ফ্রান্স! ভক্তদের সামলাতে পুলিশের লাঠিচার্জ, টিয়ার শেল
বিশ্বকাপের ফাইনালে আর্জেন্টিনার কাছে হারের পর ফ্রান্সের রাস্তায় রাস্তায় বিক্ষোভ দেখাল সমর্থকরা। তাদের সামলাতে লাঠিপেটা করল পুলিশ। কাঁদানে গ্যাস ছোড়ার অভিযোগও পাওয়া গেছে। বিশ্বকাপে হার মেনে নিতে না পেরে রাতে উত্তাল হলো গোটা ফ্রান্স।
আর্জেন্টিনার সঙ্গে হাড্ডাহাড্ডি লড়াইয়ে পরাজিত হয় ফরাসিরা। ম্যাচ টাইব্রেকারে গড়ালেও জিততে পারেনি তারা। আর এ হার মানতেই পারছে না সমর্থকরা। রবিবার রাতে তাই প্যারিস-সহ ফ্রান্সের অন্যান্য শহরে বিক্ষোভ দেখানো হয়। উত্তেজিত ফুটবলভক্তদের সামলাতে লাঠিচার্জ করে পুলিশ। সোশালেও ফ্রান্সের উত্তাল রাজপথের টুকরো টুকরো ছবি ছড়িয়ে পড়েছে।
ফ্রান্স সরকার ফাইনাল ম্যাচ দেখার জন্য প্যারিসে বা অন্য কোনো শহরে ‘জায়ান্ট স্ক্রিন’ বসানোর অনুমতি দেয়নি। ফলে সকলে এক জায়গায় জড়ো হয়ে বড়পর্দায় খেলা দেখা হয়নি। রবিবার ফাইনাল ম্যাচ দেখার জন্য শহরের নানা প্রান্তে বার কিংবা রেস্তোরাঁয় জড়ো হয়েছিলেন মানুষ। কিন্তু তারা স্বপ্নভঙ্গের সাক্ষী থেকেছেন। অধরা থেকে গিয়েছে বিশ্বকাপ।
রবিবার ফ্রান্সের রাস্তায় বিক্ষোভ ঠেকাতে ধড়পাকড়ও করেছে পুলিশ। বেশ কয়েকজন বিক্ষোভকারী ফুটবলভক্তকে গ্রেপ্তার করা হয়। তবে ফাইনালের পর প্যারিসে আর্জেন্টিনার দূতাবাসের ছবিটা ছিল ভিন্ন। সেখানে বহু আর্জেন্টিনীয় সমর্থক জড়ো হয়ে ফাইনালের রুদ্ধশ্বাস জয় উদযাপন করেছেন।
https://twitter.com/LynMari24290294/status/1604620069081944066?ref_src=twsrc%5Etfw%7Ctwcamp%5Etweetembed%7Ctwterm%5E1604620069081944066%7Ctwgr%5Ea743d86985c03f404f17b88df3a96b528f43a615%7Ctwcon%5Es1_&ref_url=https%3A%2F%2Fwww.deshrupantor.com%2Finternational%2F2022%2F12%2F19%2F397865
সূত্র : ইয়াহু নিউজ



