বাংলাদেশ

পাইলট নওশাদকে বাঁচানো গেল না

বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের পাইলট নওশাদ আতাউল কাইয়ুম ভারতের নাগপুরে জরুরি অবতরণের পর হাসপাতালে ছিলেন৷ তিন দিন লাইফ সাপোর্টে থাকার পর সোমবার তিনি মারা গেছেন৷

মাসকাট থেকে ঢাকায় ফেরার পথে গত শুক্রবার আকাশে ‘হার্ট অ্যাটাকের’ শিকার হয়েছিলেন তিনি৷ কিংস ওয়ে হাসপাতালে লাইফ সাপোর্টে থাকার পর সোমবার সেখানেই তাকে মৃত ঘোষণা করা হয় বলে জানান বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের জনসংযোগ শাখার উপ মহা ব্যবস্থাপক তাহেরা খন্দকার৷ তিনি ডয়চে ভেলের কনটেন্ট পার্টনার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “আমরা হাসপাতাল থেকে জানতে পেরেছি, পাইলট নওশাদ ইন্তেকাল করেছেন৷”

তার মরদেহ দেশে ফিরিয়ে আনার জন্য প্রয়োজনীয় উদোগ নেওয়া হচ্ছে বলে জানান বাংলাদেশ এয়ারলাইন্স পাইলট অ্যাসোসিয়েশন (বাপা) সভাপতি মাহবুবুর রহমান৷মৃত্যুকালে পাইলট নওশাদের বয়স হয়েছিল ৪৫ বছর৷ এর আগে পাইলট নওশাদের কাজিন ফারহানা শিফা এক ফেসবুক পোস্টে পাইলটের মৃত্যুর খবর জানান৷

বাংলাদেশ এয়ারলাইন্সের পাইলট ক্যাপ্টেন নওশাদ কাইয়ুমের মৃত্যুতে শোক ও দুঃখ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা৷

ক্যাপ্টেন নওশাদ ছিলেন একজন দক্ষ বৈমানিক। তাঁর দক্ষতায় ২০১৬ সালের ২২ ডিসেম্বর বেঁচেছিল যাত্রী, ক্রুসহ ১৫০ মানুষের প্রাণ।

বিডিনিউজ

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension