
আন্তর্জাতিক
পাকিস্তানের পার্লামেন্ট বিলুপ্ত, অনিশ্চয়তায় জাতীয় নির্বাচন
পাকিস্তানের ১৫তম জাতীয় পরিষদ আনুষ্ঠানিকভাবে বিলুপ্ত হয়ে গেছে, তবে পার্লামেন্ট ভেঙে দেওয়ার ৯০ দিনের মধ্যে নির্বাচন হওয়ার কথা থাকলেও সেটি বেশ কয়েকটি কারণে পিছিয়ে যাচ্ছে।
নির্বাচন কমিশন জানিয়েছে, দেশটিতে জনশুমারির ভিত্তিতে নির্বাচনী আসনের সীমানা পুনর্বিন্যাস করার বাধ্যবাধকতা রয়েছে।
দেশটিতে গত সপ্তাহেই সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানকে গ্রেপ্তার করা হয় এবং আদালতে তার কারাদণ্ড হওয়ায় তিনি পাঁচ বছরের জন্য রাজনীতিতে অযোগ্য হয়ে পড়েন।
তিনি প্রকাশ্যে দেশটির প্রভাবশালী সামরিক বাহিনীকে চ্যালেঞ্জ করেছিলেন এবং বলেছিলেন সামরিক বাহিনী আসন্ন নির্বাচন নিয়ে প্রচণ্ড ভয় পাচ্ছে।
বিবিসি



