Warning: exif_imagetype(): stream does not support seeking in /home/shahgrou/ruposhibangla.us/wp-includes/functions.php on line 3188

আন্তর্জাতিক

প্রিয়জনের জন্য কান্না

রূপসী বাংলা ডেস্ক:ইসরাইলিদের গুলিতে প্রিয়জনদের হারিয়ে শোকাহত গাজা। সেখানের আকাশে বাতাসে আজ শুধু কান্নার শব্দ।নিজ দেশের স্বাধীনতা রক্ষায় প্রতিবাদ জানাতে গিয়ে ইসরাইলি সেনাদের গুলিতে নিহত হয়েছেন এ যাবত অসংখ্য ফিলিস্তিনি। তারপরও থামেনি ইসরাইলিদের নৃশংসতা। এখনো তাদের হাতে ফিলিস্তিনিদের তাজা রক্ত।

তাদেরই একজন ১৮ বছর বয়সী বিলাল আল আশ্রাম। তার মা নিমা আবদেল কাদের এখনও বিশ্বাস করতে পারেন না তার নারী ছেড়া ধন আরে নেই। মঙ্গলবার গাজা উপত্যকায় প্রতিবাদ বিক্ষোভে অংশগ্রহণকালে তার মাথায় গুলি করে ইসরাইলি সেনারা।

চলে যাওয়া সন্তানের মুখ কল্পনা করে মা নিসমা কান্নায় ভেঙে পড়ছেন। কখনো তাকিয়ে থাকছেন দূরে। আর  গড়িয়ে পড়ছে তার অশ্রু।

বিলাল ছিলেন তার প্রথম সন্তান। হাই স্কুল পড়াশোনার শেষ বর্ষের ছাত্র ছিলেন। তাই বিলালকে তিনি তার জীবনের সব কিছু মনে করতেন।

নিসমা বলেন, সে ছিল আমার কাছে সারা পৃথিবীর সমান। গত ৬ বছর ধরে তার পিতা অবস্থান করছেন জর্ডানে। তার অনুপস্থিতিতে পুরো পরিবারকে একত্রে ধরে রেখেছিলেন বিলাল।

নিসমা বলেন, গাজার ওই প্রতিবাদে যেতে বারণ করেছিলেন সন্তানকে। কিন্তু বিলাল তার কথা শোনেনি। ৭০ বছর আগে ইসরাইল রাষ্ট্র প্রতিষ্ঠার সময় জোর করে উৎখাত করা হয়েছিল যেসব বাড়িঘর ও গ্রামবাসীকে সেই সব ফিলিস্তিনি শরণার্থীরা তাদের পুরনো অধিকার আদায়ের জন্য এ বিক্ষোভ করে যাচ্ছেন।

৩০ শে মার্চ থেকে এ বিক্ষোভে ইসরাইলি সেনারা হত্যা করেছে কমপক্ষে ১১১ ফিলিস্তিনিকে। এর মধ্যে রয়েছে আট মাস বয়সী একটি শিশুকন্যাও। আহত হয়েছেন কমপক্ষে ১২০০০ মানুষ।

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension