আঞ্চলিকবাংলাদেশ

ফরিদপুরে দশ প্রতিমা ভাঙচুরে হিন্দু যুবক গ্রেফতার

ফরিদপুরের আলফাডাঙ্গায় এক রাতে তিনটি মন্দিরের ১০টি প্রতিমা ভাঙচুরের ঘটনায় সনাতন ধর্মাবলম্বী এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ।

রোববার রাতে সনাতন মালো ওরফে সোনাই মালো নামে ওই যুবককে গ্রেফতার করে পুলিশ। সোমবার ফরিদপুর পুলিশ সুপারের কার্যালয়ে এক প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানান পুলিশ সুপার মো. শাহজাহান। সোনাই মালো আলফাডাঙ্গা পৌর সদরের বাসিন্দা।

পুলিশ সুপার জানান, মহল্লার কেন্দ্রীয় হরি মন্দির, শ্রী বিষ্ণু পাগলের মন্দির এবং ৭নং ওয়ার্ডে আলফাডাঙ্গা মহল্লার শ্রীশ্রী দামুদর আখড়া মন্দিরে ১০টি প্রতিমা ভাঙচুর করা হয়।

এ বিষয়ে রোববার আলফাডাঙ্গা থানায় মামলা করা হয়। পরে বিষ্ণু পাগলের মন্দিরের সিসিটিভি ফুটেজে দেখা যায়, ওই যুবক মন্দিরে প্রবেশ করে বেরিয়ে আসে।

এলাকাবাসীর দেওয়া তথ্যে সোনাই মালোকে গ্রেফতার করে পুলিশ।

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension