আন্তর্জাতিক

‘বিশ্ববাসী পারমাণবিক দুঃস্বপ্নের অবসান চায়’

মার্কিন ও ইসরাইলি পরমাণু অস্ত্র এখন গোটা পশ্চিম এশিয়াকে হুমকির মুখে ঠেলে দিয়েছে বলে অভিযোগ করেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মাদ জাভেদ জারিফ।

বৃহস্পতিবার জাপানের হিরোশিমায় যুক্তরাষ্ট্রের পরমাণু বোমা হামলার বার্ষিকী উপলক্ষে তিনি এ কথা বলেছেন।

বিশ্ববাসী পারমাণবিক দুঃস্বপ্নের অবসান চায় উল্লেখ করে ইরানের পররাষ্ট্রমন্ত্রী বলেন, ৭৫ বছর আগের ঠিক এই দিনে মার্কিন যুক্তরাষ্ট্র নিরপরাধ মানুষের ওপর পরমাণু বোমা ফেলে কলঙ্কিত হয়েছে, তারাই বিশ্বে প্রথম ও একমাত্র পরমাণু বোমা ব্যবহারকারী দেশের কলঙ্ক গায়ে মেখেছে।

জাভেদ আরও বলেন, ইহুদিবাদী ইসরাইল পশ্চিম এশিয়ায় পরমাণু অস্ত্রের বড় মজুদ গড়ে তুলেছে। বর্তমানে মার্কিন যুক্তরাষ্ট্র ও ইহুদিবাদী ইসরাইলের এই পারমাণবিক অস্ত্র গোটা অঞ্চলের জন্যই হুমকি হিসেবে বিবেচিত হচ্ছে।❐

ইরনা

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension