
মো. শোয়েব সিফাত শিমুল
কবিতা, তোমায় ভালোবেসে আমি আজ
গৃহহীন পাগলের মতো ঘুরে বেড়াই।
সব কিছু ছিল আমার, তবে আজ তা
শুধুই কল্পনাতে এসে খেলা করে!
কবিতা, তোমার জন্য আমি কত শত
কাল সাধনা করেছিলাম, তুমি কি তা জানো?
তুমি আমাকে নিয়ে খেলেছিলে,
নাকি আমি আগুন নিয়ে খেলেছিলাম!
আমি এখনও বুঝি না—তোমার প্রেমে আমি
প্রজাপতির মতো ফুলে বসেছিলাম, না
পতঙ্গের মতো এসে আগুনে ঝাঁপ দিয়ে
মুহূর্তেই পেয়েছি মৃত্যুর মতো এক অমৃত শান্তি,
বা দীর্ঘদিন অমরত্বের এক অভিশাপ।
তবুও এসেছি ফিরে তোমার কাছে বারবার।



