
শারমিন নাহার ঝর্ণা
মাঝে মাঝে চোখ নদীর জল আটকে
রাখতে চাইলেও আটকে রাখা যায় না,
সুখে হোক দুঃখে হোক হঠাৎ টপটপ করে
অঝরে ঝরে পড়ে চোখের বেলকনিতে।
মন হারিয়ে যায় শূণ্যতার গভীরে,
ব্যস্ততার ভীড়ে দুঃখ গুলো লুকিয়ে থাকে
নিস্তব্ধ রাতে দুঃখ গুলোর ঘুম ভাঙ্গে,
দু’চোখের পাতায় লবণাক্ত জলের উত্তাল ঢেউ
এই স্বার্থপর পৃথিবীতে কেউ ভালো নেই
নিঃশব্দে সবুজ বন,নদী,পাহাড় সবাই কাঁদে।
এখন আমরা কেউ কারো দুঃখে কাঁন্না করি না
নিজেদের ব্যথায় নিজেরাই ছটফটিয়ে মরি,
এত স্বার্থপর হয়ে কী করে সুস্থ সমাজ গড়ি?



