আন্তর্জাতিক

মারা গেছেন কানাডার সাবেক প্রধানমন্ত্রী ব্রায়ান মুলরোনি

কানাডার সাবেক প্রধামনন্ত্রী ব্রায়ান মুলরোনি মারা গেছেন। গতকাল বৃহস্পতিবার (২৯ ফেব্রুয়ারি) নিজ বাড়িতে ৮৪ বছর বয়সে মারা যান তিনি। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে করা একটি পোস্টে এই তথ্য জানিয়েছেন তার মেয়ে ক্যারোলিন মুলরোনি। খবর সিএনএন।

মাইক্রো ব্লগিং প্লাটফর্মের এক্সের এক বার্তায় মুলরোনির মেয়ে জানান, তিনি পরিবারের সদস্যদের উপস্থিতিতে শান্তিপূর্ণভাবে প্রাণ ত্যাগ করেন সাবেক ওই প্রধানমন্ত্রী। ওই এক্স বার্তায় মুলরোনির মেয়ে লেখেন, আমার মা এবং পরিবারের পক্ষ থেকে অত্যন্ত দুঃখের সঙ্গে জানাচ্ছি যে আমার বাবা কানাডার ১৮ তম প্রধানমন্ত্রী সম্মানিত ব্রায়ান মুলরোনির মৃত্যু হয়েছে।

১৯৮৪ সাল থেকে ১৯৯৩ সাল পর্যন্ত কানাডার ১৮তম প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেছেন ব্রায়ান মুলরোনি। ১৯৮৪ সালে তার নেতৃত্বে পিয়েরে ট্রুডোর লিবারেলদের বিরুদ্ধে ঐতিহাসিক জয়লাভ করেছিল সেন্টার-রাইট প্রগেসিভ কনজার্ভেটিভস।

এর আগে, ২০২৩ সালের আগস্টের শেষের দিকে এক্সে করা একটি পোস্টে ক্যারোলিন জানিয়েছিলেন, আগস্টে ব্রায়ানের হৃদযন্ত্রের অপারেশন করা হয়েছিল। এর আগে, গত বছরের শুরুতে প্রোস্টেট ক্যান্সারের জন্য তার চিকিৎসা করা হয়।

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension