আন্তর্জাতিকপ্রধান খবর

মায়ানমারে করোনাভাইরাস, আক্রান্ত ১ জনের মৃত্যু

মায়ানমারে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে একজনের মৃত্যু হয়েছে। দেশটিতে ভয়াবহ এ ভাইরাসের সংক্রমণে এই প্রথম কারও মৃত্যু হলো।
 
মঙ্গলবার মায়ানমার সরকারের মুখপাত্র করোনাভাইরাসে মৃত্যুর এ খবর জানান।
 
মায়ানমারের বাণিজ্যিক রাজধানী ইয়াঙ্গুনের একটি হাসপাতালে ৬৯ বছর বয়সী এ ব্যক্তির মৃত্যু হয়। তিনি ক্যানসারে আক্রান্ত ছিলেন।
 
স্বাস্থ্য মন্ত্রণালয় সূত্র জানায়, মৃত ওই ব্যক্তি চিকিৎসার জন্য অস্ট্রেলিয়ায় গিয়েছিলেন। দেশে ফেরার পথে সিঙ্গাপুরেও তিনি কিছু সময় ছিলেন।
 
মায়ানমারে করোনাভাইরাসে এ পর্যন্ত ১৪ জন আক্রান্ত হয়েছেন। তাঁদের প্রায় সবাই বিদেশ থেকে আসা ব্যক্তি। মায়ানমারে আক্রান্ত মানুষের সংখ্যা কম হলেও দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় গত রোববার আশঙ্কা প্রকাশ করেছে, এ সংখ্যা বাড়তে পারে। ♦
 
রয়টার্স
 
Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension