প্রবাস

মিশিগানে পুলিশ ডিপার্টমেন্ট ও ক্রাইম কমিশনের আয়োজনে বাংলাদেশ অ্যাসোসিয়েশনের দ্বিতীয় বার্ষিক টাউন হল মিটিং

বাংলাদেশ অ্যাসোসিয়েশন অফ মিশিগান (BAM) সফলভাবে ২য় বার্ষিক টাউন হল মিটিং আয়োজন করেছে ওয়ারেন পুলিশ ডিপার্টমেন্ট এবং ক্রাইম কমিশনের সমন্বয়ে।

ওয়ারেন, মিশিগান — বাংলাদেশ অ্যাসোসিয়েশন অফ মিশিগান (BAM) ওয়ারেন পুলিশ ডিপার্টমেন্ট, ওয়ারেন ক্রাইম কমিশন এবং মিশিগানের প্রবাসী বাংলাদেশি-আমেরিকান কমিউনিটির প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করছে ২য় বার্ষিক টাউন হল মিটিং-এ অংশগ্রহণ এবং সফল করে তোলার জন্য।

উক্ত অনুষ্ঠানটি ২২ জুন, ২০২৫, রোববার, ওয়ারেন শহরের আল ইহসান ইসলামিক সেন্টার হলে অনুষ্ঠিত হয়। এতে অংশগ্রহণ করেন বিভিন্ন সম্মানিত অতিথিবৃন্দ, বাংলাদেশি-আমেরিকান কমিউনিটির সদস্যবৃন্দ, সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ এবং ফেডারেল, স্টেট, কাউন্টি ও স্থানীয় সরকারের নির্বাচিত প্রতিনিধি ও কর্মকর্তাবৃন্দ। এটি ছিল একটি অসাধারণ মিলনমেলা এবং আমরা বিশ্বাস করি এই মিটিং বাংলাদেশি-আমেরিকান কমিউনিটি এবং ওয়ারেন সিটি পুলিশ ডিপার্টমেন্ট ও ক্রাইম কমিশনের মধ্যে একটি ঐতিহাসিক বন্ধন সৃষ্টি করেছে।

অনুষ্ঠানটি পরিচালনা করেন বাংলাদেশ এসোসিয়েশন অফ মিশিগান-(বাম) এর উপদেষ্টা এবং ওয়ারেন সিটির ক্রাইম কমিশনার জনাব সুমন কবীর এবং সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি জনাব জাবেদ চৌধুরী।

এই টাউন হল মিটিং-এ বাংলাদেশি-আমেরিকান কমিউনিটির নেতৃবৃন্দ ওয়ারেন পুলিশ ডিপার্টমেন্ট, ওয়ারেন ক্রাইম কমিশন এবং ম্যাকম্ব কাউন্টি প্রসিকিউটর পিটার লুসিডো-র অফিসের চিফ অ্যাসিস্ট্যান্ট প্রসিকিউটিং অ্যাটর্নির কাছে গুরুত্বপূর্ণ প্রশ্ন এবং মতামত তুলে ধরেন। আমাদের উদ্বেগ মনোযোগ সহকারে শোনার জন্য এবং প্রশ্নের উত্তর দেওয়ার জন্য সংশ্লিষ্ট সকলের প্রতি আন্তরিক ধন্যবাদ জানাই।

ওয়ারেন পুলিশ ডেপুটি কমিশনার চার্লস রাসটন, ক্যাপ্টেন ম্যাথিউ ডিলেনবেক এবং ক্যাপ্টেন পল হাউটাস কমিউনিটিতে পারিবারিক সহিংসতা প্রতিরোধ এবং ভুক্তভোগী ও অভিযুক্তদের সহায়তার লক্ষ্যে তাদের চলমান কার্যক্রম নিয়ে আলোচনা করেন।

ক্রাইম কমিশনার সুমন কবীর এবং ট্রেসি অ্যান্ট্রিকিন্স ওয়ারেন শহরের বিভিন্ন স্থানে প্রতি মাসের প্রথম বুধবার সন্ধ্যা ৬টায় আয়োজিত ক্রাইম কমিশন মিটিং সম্পর্কে অবহিত করেন, যেখানে নাগরিকেরা আইনশৃঙ্খলা ও নিরাপত্তা বিষয়ে মতামত ও অভিযোগ জানাতে পারেন।

ম্যাকম্ব কাউন্টি প্রসিকিউটর অফিসের রবার্ট লিওনেটি ঘৃণামূলক অপরাধ প্রতিরোধের জন্য নেওয়া বিভিন্ন পদক্ষেপের কথা উল্লেখ করেন এবং এই ধরনের ঘটনার শিকার ব্যক্তিদের যথাযথভাবে অভিযোগ দায়েরের আহ্বান জানান, যাতে দ্রুত আইনগত ব্যবস্থা গ্রহণ করা যায়।

BAM-এর মিডিয়া ও পাবলিকেশন সেক্রেটারি জনাব তাহমিদ চৌধুরী কমিউনিটির সদস্যদের সিটিজেনস পুলিশ একাডেমি ক্লাসে অংশগ্রহণের আহ্বান জানান, যা কমিউনিটি এবং পুলিশ বিভাগের মধ্যে সম্পর্ক উন্নয়নে সহায়ক হবে।

অনুষ্ঠানটির সমাপনী বক্তব্য দেন BAM-এর সভাপতি জনাব জাবেদ চৌধুরী এবং তিনি এই অনুষ্ঠানটি প্রতি বছর আয়োজনের অঙ্গীকার ব্যক্ত করেন।

উক্ত অনুষ্ঠানে বাংলাদেশ অ্যাসোসিয়েশন অফ মিশিগান (BAM) গর্বের সাথে স্বাগত জানান:
• সিনেটর স্টেফানি চ্যাং
• ওয়ারেন সিটির মেয়র প্রো টেম ডেভ ডোয়ার
• ওয়ারেন সিটি কাউন্সিল ভাইস প্রেসিডেন্ট মেলোডি মাগি
• ওয়ারেন পুলিশ ডিপার্টমেন্ট ডেপুটি কমিশনার চার্লস রাসটন
• ক্যাপ্টেন ম্যাথিউ ডিলেনবেক
• ক্যাপ্টেন পল হাউটাস
• ওয়ারেন ক্রাইম কমিশন সেক্রেটারি ট্রেসি অ্যান্ট্রিকিন্স
• ক্রাইম কমিশনার জন হ্যারিসন
• ক্রাইম কমিশনার জাস-জাসা বুকার
• ক্রাইম কমিশনার সুমন কবীর
• ইউএস কংগ্রেস ক্যান্ডিডেট অ্যালেক্স হকিন্স
• মিশিগান ডেমোক্রেটিক পার্টির ভাইস চেয়ার এবং ইউএস কংগ্রেস ক্যান্ডিডেট ড. নাজমুল হাসান শাহীন
• ট্রয় সিটি কাউন্সিলম্যান ক্যান্ডিডেট সাদেক রাহাম সুমন
• স্টেট রিপ্রেজেন্টেটিভ মাইক ম্যাকফল-এর ইন-ডিস্ট্রিক্ট ডিরেক্টর জনাব তাহমিদ চৌধুরী

উপস্থিত ছিলেন BAM-এর নেতৃবৃন্দ:
• সাবেক সভাপতি ও উপদেষ্টা ইঞ্জিনিয়ার আহাদ আহমেদ
• উপদেষ্টা লুৎফুর বারী নিয়ন
• সহ-সভাপতি সৈয়দ মতিউর রহমান শিমু
• সহ-সভাপতি আলী আহমেদ ফারিশ
• কোষাধ্যক্ষ জসিম চৌধুরী
• সহকারী কোষাধ্যক্ষ সাইফ ইসলাম
• যুগ্ম সম্পাদক তারেক জামান
• ক্রীড়া সম্পাদক লিটন শুত্রধর
• সাংগঠনিক সম্পাদক আবেদ মনসুর
• কার্যনির্বাহী সদস্য সায়েম চৌধুরী
• কার্যনির্বাহী সদস্য মুকুল খান

প্রবাসী বাংলাদেশি-আমেরিকান কমিউনিটির সম্মানিত ব্যক্তিবর্গের মধ্যে উপস্থিত ছিলেন:
• বাংলা প্রেসক্লাব মিশিগান-এর ইমিডিয়েট পাস্ট প্রেসিডেন্ট শামীম আহসান
• বাংলাদেশি-আমেরিকান সাংবাদিক সাহেল আহমেদ
• বাংলাদেশি-আমেরিকান সাংবাদিক জুয়েল খান
• বাংলাদেশি-আমেরিকান সাংবাদিক ফয়সাল আহমেদ মুনা
• খ্যাতিমান কমিউনিটি নেতা ও রিয়েলটর কামাল আহমেদ
• কমিউনিটি নেতা মোহাম্মদ জামান খোকা
• লোন অফিসার সানি জয়ঘরদার
• কমিউনিটি নেতা শব্বির খান
• বিশিষ্ট ব্যবসায়ী ও কমিউনিটি নেতা সাইফুল আলম
• খ্যাতিমান ব্যবসায়ী রসি মির
• কমিউনিটি অ্যাক্টিভিস্ট ও সংগঠক শারমিন তানিম
• কমিউনিটি নেতা ও ফিটজজেরাল্ড বোর্ড অফ এডুকেশন-এর ট্রাস্টি খাজা শাহাব আহমেদ
• বাংলাদেশি-আমেরিকান ব্যবসায়ী ফারহানা বানু
• বাংলাদেশি-আমেরিকান কমিউনিটি নেতা রুমন উদ্দিন
• বাংলাদেশি-আমেরিকান কমিউনিটি নেতা রুম্মান চৌধুরী ইভান ও আরও অনেকে।

ছবি

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension