যুক্তরাষ্ট্র

যুক্তরাষ্ট্রের সঙ্গে প্যাসিফিক অঞ্চলের দেশগুলোর চুক্তি, যোগ দিল সলোমন দ্বীপপুঞ্জও

প্রথমে অস্বীকৃতি জানালেও প্যাসিফিক অঞ্চলের বাকি ১৩টি দেশের সঙ্গে যোগ দিয়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে চুক্তিতে স্বাক্ষর করেছে সোলোমন দ্বীপপুঞ্জ।

প্রেসিডেন্ট জো বাইডেনের সঙ্গে এ অঞ্চলের বড় দেশগুলোর নেতাদের সঙ্গে ঐতিহাসিক সাক্ষাতের পর এ চুক্তি হয়।

১০ ধারা বিশিষ্ট এই চুক্তির বিষয়টি বৃহস্পতিবার প্রকাশ করেছিল হোয়াইট হাউজ।

চুক্তিতে বলা হয়েছে এই অঞ্চলে জলবায়ু পরিবর্তন, অর্থনৈতিক উন্নয়ন এবং নিরাপত্তা সহযোগিতামূলক কর্মকান্ড বাড়ানো হবে।

গত মে-তে প্যাসিফিক অঞ্চলের দেশগুলোর সঙ্গে প্রায় একই রকম একটি চুক্তি করতে চেয়েছিল চীন। কিন্তু ওই সময় সেটি প্রত্যাখান করেছিল দেশগুলো।

এর আগে এপ্রিলে শুধুমাত্র সলোমন দ্বীপপুঞ্জের সঙ্গে নিরাপত্তা চুক্তি করেছিল চীন।এরপর পুরো প্যাসিফিক অঞ্চলে নিজেদের কর্তৃত্ব বাড়াতে চেয়েছিল এশিয়ার এ দেশটি। কিন্তু সেটি শেষ পর্যন্ত হয়নি। এর মাঝে যুক্তরাষ্ট্র চুক্তি করল।

ব্লুমবার্গ, নিক্কেই এশিয়া

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension