আন্তর্জাতিক

রাজনৈতিক বিবেচনায় নিয়োগপ্রাপ্তদের ছাঁটাই করবেন মাহাথির

রূপসী বাংলা ডেস্ক:আগের সরকারের আমলে রাজনৈতিক বিবেচনায় যারা নিয়োগ পেয়েছেন এমন ১৭ হাজার আমলা-কর্মচারীকে ছাঁটাই করা হবে বলে ঘোষণা দিয়েছেন মালয়েশিয়ার সদ্য শপথ নেয়া প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মদ।

বুধবার দেশটির রাজধানী পুত্রজায়ায় প্রথম মন্ত্রিসভা বৈঠকের পর এক সংবাদ সম্মেলনে তিনি এ ঘোষণা দেন বলে রয়টার্সের খবরে বলা হয়েছে।

সরকারি কর্মচারীদের নিয়োগ সংক্রান্ত ব্যাপারে মাহাথির বলেন, আগের সরকারের আমলে রাজনৈতিক বিবেচনায় যারা নিয়োগ পেয়েছেন এমন ১৭ হাজার আমলা-কর্মচারীকে ছাঁটাই করা হবে।তবে যাদের ছাঁটাই করা হবে, তাদের একটি অংশকে যোগ্যতা অনুযায়ী অন্য কাজে নিযুক্ত করা হবে।

মন্ত্রীদের বেতনের ব্যাপারে মাহাথির বলেন, মন্ত্রিসভার মন্ত্রীদের বেতন এখন থেকে ১০ শতাংশ কমিয়ে দেয়া হবে। আমরা যে দেশের আর্থিক সমস্যাকে গুরুত্ব দিয়ে দেখছি সেটা এ পদক্ষেপে প্রমাণিত হবে।

তিনি আরো জানান, সরকারি জনশক্তিতে চুক্তিভিত্তিক কর্মচারীর সংখ্যা অতিরিক্ত হয়ে গেছে। তবে সরকারি গাড়িচালকদের মতো কর্মচারীদের ছাড় দেয়া হবে।

সরকারের উচ্চপদস্থ কর্মকর্তাদের বেতন কমানো হবে কি না এমন প্রশ্নের জবাবে মাহাথির বলেন, ১৯৮১ সালে আমাকে যখন প্রথম প্রধানমন্ত্রী করা হলো, প্রথম যে কাজটা আমি করেছিলাম সেটা হচ্ছে, মন্ত্রী আর সরকারের সিনিয়র কর্মকর্তাদের বেতন কর্তন।

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension