
মাসুম মোরশেদ
বাজার সেরে বাইরে এসে দিলাম অট্টহাসি
ওপরঅলা সদয় ছিল আজ
আহা, কী শান্তি!
সবাই ভাবে, পাগল হলাম নাকি!
ধনে পাতা প্রিয় আমার, ধোঁয়া ওঠা ভাত,
ঝাল-নুনে ভর্তা আর আস্ত একটা ডিম
ওফফ্, গিন্নি,
শুক্রবারটা হেব্বি যাবে আজ!
খাসি মুরগি নিত্য খেয়ে পেট হয়েছে ঢোল
রুই কাতলা পাবদা ইলিশ
গলদা চিংড়ি এসব কত খায়
ভাল্লাগে না আর।
জীবন থেকে এসব দিলাম বাদ।
আজ থেকে আলু ভর্তা, পিঁয়াজ শেনে ভোজ
কিংবা ছিটিয়ে নুন, মরিচ কামড়ে
রুচির বদল হোক।
ভাবতে লাগে বেশ প্রিয় বাংলাদেশ
শনৈ শনৈ উন্নতিটা মেটাচ্ছে খায়েস।



