কবিতাসাহিত্য

কান্নার ভাষা

হাফিজুর রহমান

সাত হাজারেরও অধিক ভাষার পৃথিবীতে
অভিন্ন কান্নার ভাষা – মানুষ সকলের,
অশ্রু – বর্ষণমুখর কিংবা উত্তাল সমুদ্রের
কষ্ট প্রকাশের জনপ্রিয় মাধ্যম;
এক সুতোয় গাঁথানো জীবন্ত সে মহা-শক্তির।

জন্মেই মানুষ – প্রথমে কাঁদতে শেখে
বিস্তৃত আধিপত্যের প্রভাবশালী এই ভাষার
আয়ত্তে নেয়ার থাকে ঐশ্বরিক চাপ;
বুঝতে না-পারার কমেই আছে পাগল,
যে দেখেও কেঁদে বুঝাতে পারেনি এ ক্রন্দন।

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Check Also
Close
Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension