
জসীম উদ্দীন মুহম্মদ
ছড়া দাদু লিখতে বলল
একটা মিঠে ছড়া
আমার তো অনেকদিন
হয়নি কোন পড়া।
নদীর কাছে গিয়েছিলাম
একটা পড়া শিখতে
শীতের মাঝে কাঁপছে সেও
তবুও বলল লিখতে।
আমি কি আর লিখতে পারি
দাদুর মতন ছড়া
একটা বাক্য ঠিকঠাক হলে
আরেকটা হয় মরা।
শীত বুড়িটার কেন জানি
আঁতাত দাদুর সাথে
ঘোড়ায় চড়ে ছড়ার দেশে
দাদু চলেন রাতে!



