
শ্যামল বণিক অঞ্জন
ঋতুবতী রাতের শরীর বেয়ে নামে অমৃতধারা
ভুবুক্ষু নিশাচর ওত পেতে রয় অমৃত আহরণে!
রূপালী আলোর সঙ্গমে কামুক হাওয়া
বিকৃত সুখ ভোগে নিমগ্ন সারাক্ষণ।
ছিঁড়ে খেতে উদগ্রীব অতৃপ্ত বেওয়ারিশ কুকুর!
কৌশলী শকুন নিমগ্ন আতিথেয়তায়
টুকরো মাংস পিণ্ডের দখলদারিত্ব পেতে—
সিংহরাজ এঁকে চলে নীল নকশা!



