
শাহজালাল সুজন
পলাশী বন মাঠে
সোনালী রোদ হাঁটে।
শাড়ির আঁচল মৃদু ভেসে
সবুজ কেশে বেণী হেসে
ভালোবেসে থাকে শেষে।
নূপুর পরে পায়ে
ছোঁয়া দিয়ে বায়ে
উষ্ণ শীতল গায়ে
মন জুড়ানো ছায়ে।
রাখালের ওই বাঁশি বাজে
বধূর লাজে ঘোমটা ভাঁজে
স্রোতে সাজে নদীর খাঁজে।
তরঙ্গ মন ফাঁকে
রূপসী প্রেম ডাকে।



