
শারমিন নাহার ঝর্ণা
সুখের খেয়ায় ভেসে চলেছি দুজন
আরো ভাসতে চাই অনন্তকাল,
শুনতে চাই নিঝুম রাতে নদীর কলতান,
দেখতে চাই জোছনাকুমারী কেমন করে
নদীর জলে ঘুমিয়ে পরে আহ্লাদে,
আমি ও নদীর মতো নীরবে ভাসতে চাই
তোমার সাথেই হোক সবটুকু পথচলা,
এক ডোরে বাঁধা থাকুক দুটি প্রাণ
জনমে জনমে রয়ে যাক হৃদয়ের এই টান।



