সাহিত্যকবিতা

শরৎ রূপের অনুরাগে

‎রফিকুল ইসলাম

‎‎শরৎ এসেছে গো আমাদের ছোট গাঁয়ে
‎নিশির শিশিরে গুটি গুটি ধির পায়ে।
‎শাপলা পদ্ম ফুটে আছে ঝিলের জলে
‎কাশফুল বাতাসে দোলে নদীর কূলে
‎সবুজ দুর্বাঘাসে শিশির মুক্তো ঝরে
‎সোনা রোদ হেসে ধানের শীষে পড়ে।
‎নীল আকাশ গাঁঙে ভাসে মেঘের ভেলা
‎শিউলি ঝরে পড়ে স্নিগ্ধ প্রভাত বেলা।
‎রোদ্দুর বোনে মাঠে মুঠো মুঠো সোনা
‎ধানের ক্ষেতে আঁকে রূপের আলপনা।
‎কাশের বনে খুঁজে ফিরি তোমার দেখা
‎শিশির ভেজা ঘাসে হাঁটি আমি একা।
‎প্রজাপতি নাচে ফুলে ফুলে অনুরাগে
‎শরৎ রূপের মায়ায় মনে প্রেম জাগে।
‎বর্ষা গেলো শরৎ এলো,বাজে বিরহ সুর,
‎কাশফুল পদ্ম আছে,তুমি আছ কত দূর!
‎প্রকৃতি আজ স্নিগ্ধ আলতো আলোয় ভরে
‎শুধু তোমার স্মৃতির আসন শূন্য পড়ে।

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension