
বিপুল চন্দ্র রায়
শুভ এই দিনে
বাজে সানাইয়ের সুর,
দুইটি জীবন বাঁধন পড়লো
আজ দূর বহুদূর।
শুভ লগ্নের শুভক্ষণে
উলুধ্বনি বাজে,
শঙ্খরবে মুখরিত হলো
যেন ধরিত্রী সাক্ষী সাজে।
অগ্নিসাক্ষী রেখে
সাত পাকে বাঁধা দুটি জীবন
সিঁদুর দান আর মালা বদলের ক্ষণে,
এক নতুন জীবনের শুরু শুভ লগ্নে।



