
শাহজালাল সুজন
সতিচ্ছেদ কেন করলি হায়ানার দল
ছিঁড়ে দিলি পতাকা জড়ানো শরীর,
মানচিত্রের অবকাঠামো মাটির সুধা
কেন অসুরের নাকে ঘ্রাণ শুঁকলি।
আমি মা জননী আমি দেশের মানচিত্র
এই উলঙ্গ জাতির দল বিবেকহীনা,
হিংস্র পশু তোদের চেয়ে অনেক ভালো
সুক্ষ্ম জ্ঞান পশুরও তো আছে।
কোথায় স্বাধীনতার জয় ধ্বনির ঘন্টা
কোথায় মুক্ত বাতাসে উড়া বিহঙ্গ,
অমানুষের ভিড়ে আজ দংশনের ছোবল
ছিঃ পুরুষত্বহীন জাতি উলঙ্গ মনুষ্যত্ব।



