বাংলাদেশরাজনীতি

অংশগ্রহণমূলক নির্বাচন চায় যুক্তরাষ্ট্র: তোফায়েল

রূপসী বাংলা ঢাকা ডেস্ক রিপোর্ট: আগামি একাদশ জাতীয় সংসদ নির্বাচন অংশগ্রহণমূলক হবে- এমনটিই চায় যুক্তরাষ্ট। আজ সোমবার এক বৈঠকে সাবেক মার্কিন রাষ্ট্রদূত মার্শা বার্নিকাট এ কথা বলেছেন, বলে জানিয়েছেন, বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমদ। এ সময় বাংলাদেশের রাজনৈতিক স্থিতিশীলতার ওপর জোর দিয়েছেন বার্নিকাট।

আজ সোমবার ওই বৈঠকে পারস্পরিক বাণিজ্যিক সম্পর্কসহ রাজনৈতিক ইস্যু নিয়ে আলোচনা হয়েছে বলেও জানান বাণিজ্যমন্ত্রী।

বাণিজ্যমন্ত্রী বলেন, ‘বার্নিকাটকে বলেছি, অস্থিতিশীলতা বিএনপির নেতৃত্বে হয়েছে তবে বিএনপি সেটা উপলব্ধি করেছে। জোট যতোই হোক, মূল লক্ষ্য যদি নির্বাচনে অংশগ্রহণ হয়, তবে সেটাই হোক।’

তিনি আরও বলেন, ‘বিরোধীদলগুলোর দাবি সবগুলোই সংবিধানবিরোধী। সেসব মানা সম্ভব না। সুনির্দিষ্ট অভিযোগ ছাড়া কাউকে আটক-গ্রেপ্তার করা হচ্ছে না এটাও বার্নিকাটকে জানানো হয়েছে।’

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension