প্রবাস

প্যারিসে ইবিপিএল ক্রিকেট টুর্নামেন্ট উপলক্ষে মিট দ্যা প্রেস অনুষ্ঠিত

রূপসী বাংলা প্রবাস ডেস্ক: গত রবিবার ফ্রান্সের প্যারিসে স্মৃতি মহল রেস্টুরেন্টে আগামী ২৮ অক্টোবর ইউরো বাংলা ক্রিকেট লীগ উপলক্ষে এক মিট দ্যা প্রেস অনুষ্ঠিত হয়েছে ।  ইউরো বাংলা ক্রীড়া বিভাগের প্রধান সাংবাদিক সামসুল ইসলাম এসময় টুর্নামেন্টের বিভিন্ন দিক তুলে ধরেন।

সাংবাদিক রেজাউল করিম এর পরিচালনায় এসময় মিট দ্যা প্রেস অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিসিসিপি সভাপতি আজিজুল হক সুমন ,সাধারণ সম্পাদক ওহিদুজ্জামান টিপু ,অটো ইকুল পরিচালক হোসেন আহমদ ,প্যারিস বাংলা প্রেস ক্লাবের সহসভাপতি ফেরদৌস করিম আখঞ্জী ,রাইজিং ষ্টার ক্লাব এর সভাপতি নজরুল ইসলাম ,ইউরো বাংলা প্যারিস প্রতিনিধি রুহুল আমিন সহ বিভিন্ন ক্রিকেট ক্লাবের কর্মকর্তা গণ।

আগামী রবিবার লাকরনভ মাঠে অনুষ্ঠিত এ টুর্নামেন্টে ইপিবিএ মাস্টার্স ,এসিসি ক্রিকেট ক্লাব ,ক্রাক প্লাটুন ৭১, পিসিসি ক্রিকেট ক্লাব ,রাইজিং ষ্টার ,প্রবাস কথা ,হৃদয়ে বাংলাদেশ ,লায়ন্স ক্লাব ,সার্সেল ক্রিকেট ক্লাব ,তৃষ্ণা গ্রূপ ও ইউরোবাংলা মাস্টার্স ক্রিকেট ক্লাব অংশগ্রহণ করছে।

এসময় ইবিপিএল কর্তৃপক্ষ বলেন ইউরোবাংলা সিক্সাইড ক্রিকেট লীগ ফ্রান্সের ক্রিকেট অঙ্গনে গুরুত্বপূর্ণ অবদান রাখবে। ফ্রান্সে প্রবাসী বাংলাদেশিদের ফ্রান্সের মূলধারার ক্রিকেট খেলায় সম্পৃক্ত করতে এ টুর্নামেন্ট অত্যন্ত গুরুত্বপূর্ণ ।এসময় তারা ফ্রান্স প্রবাসীদের মাঠে উপস্থিত হয়ে খেলাকে আনন্দঘন করে তুলার অনুরোধ জানান।

 

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension