
রূপসী বাংলা ঢাকা ডেস্ক রিপোর্ট: তফসিল ঘোষণার আগে সংলাপের দাবি অবাস্তব ও অপ্রয়োজনীয় বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। রবিবার দুপুরে রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউটে আয়োজিত জাতীয় নিরাপদ সড়কের আলাচনায় তিনি এ কথা বলেন। এই মুহুর্তে সংলাপকে বাড়তি ঝামেলা বলেও উল্লেখ করেন তিনি। ওবায়দুল কাদের বলেন, নির্বাচন নিয়ে সহিংসতা করতে চাইলে পুলিশ ও জনগণ তা প্রতিহত করবে।
এর আগে সকালে নিরাপদ সড়কের দাবিতে রাজধানীর মানিক মিয়া এভিনিউতে এক শোভাযাত্রা অনুষ্ঠিত হয়। নিরাপদ সড়ক গড়তে সবাইকে ট্রাফিক আইন মানার আহ্বান জানান বক্তারা।



