প্রধান খবর

অক্সফোর্ডের ভ্যাকসিন পরীক্ষা: এলিজার মৃত্যুর খবর গুজব

যুক্তরাজ্যে গেল বৃহস্পতিবার মানবদেহে পরীক্ষামূলকভাবে করোনাভাইরাসের ভ্যাকসিন প্রয়োগ করা হয়।

যুক্তরাজ্যের লন্ডনে অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের একদল গবেষক মানবদেহে করোনার পরীক্ষামূলক ভ্যাকসিন প্রয়োগ করেন।

প্রথমবারের মতো দুজনের দেহে এই ভ্যাকসিন প্রয়োগ করা হয়। এদের একজন হলেন ড. এলিজা গ্র্যানাটো নামে এক বিজ্ঞানী। 

কিন্তু ভ্যাকসিন প্রয়োগের পর তিনি মারা গেছেন বলে সামাজিক যোগাযোগমাধ্যমে খবর ছড়িয়ে পড়ে। এ ব্যাপারে বিবিসির স্বাস্থ্য বিষয়ক সংবাদদাতা ফারগাস ওয়ালশ জানান, এ খবরটি নেহাতই গুজব। ড. এলিজা ভালো আছেন, সুস্থ আছেন।

গেল রোববার সকালে স্কাইপে তার সঙ্গে গ্র্যানাটোর কয়েক মিনিট কথাও হয় বলে জানিয়েছেন ওয়ালশ। ড. এলিসা গ্র্যানাটো পেশায় একজন মাইক্রোবায়োলজিস্ট।

তিনি জানিয়েছেন, তিনি খুবই ভালো আছেন। সুন্দর রোদ উপভোগ করছেন ড. এলিসা।

তিনি বিবিসিকে জানান, ড. এলিসা তার পরিবারের সদস্যদের সাথে অনলাইনে গ্রুপ চ্যাট করেছেন এবং তাদের আশ্বস্ত করেছেন যে, কোথাও তার মৃত্যুর খবর দেখলে তারা যেন ঘাবড়ে না যান।

২৫ এপ্রিল শনিবার একটি ওয়েবসাইট থেকে ড. এলিসার মৃত্যুর গুজব ছড়ায়। অক্সফোর্ড ভ্যাকসিন কর্মসূচির প্রধান প্রফেসর অ্যান্ড্রু পোলার্ড প্রথম মানবদেহে এই ভ্যাকসিন পরীক্ষায় নেতৃত্ব দিচ্ছেন।

তিনি বলেন, এ ধরনের গুজব করোনা মহামারি মোকাবিলার চেষ্টায় সমস্যা তৈরি করবে। এমন গুজব ছড়াতে দেওয়া যায় না।

ড. এলিজা ইউরোপের প্রথম ব্যক্তি যার দেহে গত বৃহস্পতিবার প্রথম পরীক্ষামূলকভাবে করোনাভাইরাসের ভ্যাকসিন দেওয়া হয়। রোববার সকালে ভ্যাকসিন সেন্টারে গবেষকরা তাকে পরীক্ষা করেন এবং তার শরীর থেকে রক্তের নমুনা নেন।◉

বিবিসি

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension