প্রবাস

অটিজম সোসাইটি হ্যাবিলিটেশন এসোসিয়েশন(আশা)’র উদ্যোগে জ্যামাইকায় অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত

রেজা ইসলাম, রূপসী বাংলা রিপোর্ট: অটিজম বা প্রতিবন্ধি শিশুদের সার্বিক পরিচর্চাসহ নানা বিষয় নিয়ে বাবা-মা ও অভিভাবকদের সাথে মত বিনিময়ের লক্ষ্য নিয়ে নট ফর প্রফিট অরগানাইজেশন অটিজম সোসাইটি হ্যাবিলিটেশন এসোসিয়েশন (আশা)’র উদ্যোগে ১৬৪-১৩ হিলসাইড এভিনিউ, জ্যামাইকায় অফিসের নিজস্ব কনফারেন্স হলে এক অভিভাবক সমাবেশের আয়োজন করা হয় গত ২৭ এপ্রিল শুক্রবার । বিকাল ৫টা থেকে শুরু হওয়া এ সমাবেশে সভাপতিত্ব করেন নির্বাহী পরিচালক রুবাইয়া রহমান। সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য প্রদান করেন কেরবানো ডি. রোজারিও এবং বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন মুসলিমা আব্দুল্লাহ, নাবিলা ইব্রাহিম ও জ্যাকুইলিন হেইস্। প্রায় পঞ্চাশের অধিক অভিভাবকরা অটিজম সন্তানদের সাথে নিয়ে এ সমাবেশে উপস্থিত হয়ে তাদের সন্তানদের সুবিধা-অসুবিধাগুলো তুলে ধরেন, কিভাবে তা নিবীড় পরিচর্চার মাধ্যমে সমাধান করা যাবে সেই বিষয়গুলোর উপর পরামর্শ চান। উপস্থিত প্রধান অতিথি কেরবানো ডি. রোজারিও, মডারেটর রুবাইয়া রহমান প্রতিবন্ধি শিশুদেরকে কিভাবে পরিচর্চা করতে হবে এবং তাদের উন্নয়নে কি কি করতে হবে, সেটির উপর আলোকপাত করেন এবং বলেন, প্রতিবন্ধি শিশুরা অভিভাবকদের উপর নির্ভরশীল, তাদের প্রতি সবসময় খেয়াল রাখতে হবে, তাদের অনুভূতিটা আপনাদের উপলদ্ধি করার চেষ্টা করতে হবে যে, তারা কি চায় এবং কোন জিনিষটা তাদের সবচেয়ে বেশী অনুপ্রাণিত করছে। আভাসে ইঙ্গিতে তাদের মনের ভাবটাকে প্রতিবন্ধি শিশুদের মনে পৌঁছে দিতে যা করণীয়, কোনরকম অবহেলা বা অস্বস্তিবোধ না করে নি:সংকোচে সেটা করতে হবে। মনে রাখতে হবে, আর ৫-১০টা শিশুদের মতোই আপনাদের প্রতিবন্ধি শিশুটি? সব শিশুদের মতই এই প্রতিবন্ধি শিশুরাও আপনাদের আদরের ধন। প্রতিবন্ধি হয়ে পৃথিবীর বুকে জন্ম নিয়েছে বলেই তাদের অবজ্ঞা বা অবহেলা করা যাবেনা। তাদের সার্বিক পরিচর্চা-তত্বাবধানের জন্য সব ধরনের সহযোগীতা করার লক্ষ্যে এদেশের সরকারের পাশাপাশি আমাদের এই অর্গানাইজেশন বিগত কয়েক বছর ধরে কাজ করে যাচ্ছে। আপনারা নির্দ্বিধায় ও নি:সংকোচে আমাদের সহায়তা নিতে কুন্ঠাবোধ করবেন না। প্রতিমাসে আমাদের এই অর্গানাইজেশন প্রতিবন্ধি শিশুদের ভাল-মন্দ বিষয় নিয়ে বাবা-মা ও অভিভাবকদের নিয়ে এই সমাবেশের আয়োজন করে আসছে। আপনারা এই সমাবেশে উপস্থিত থেকে আপনাদের প্রতিবন্ধি শিশুদের সাবির্ক পরিচর্চার উন্নয়ন কিভাবে দিন দিন বৃদ্ধি করা সম্ভব তা নিয়ে সমাবেশে মতবিনিময় করে আপনারা সেটা জেনে নিতে পারেন।
ডেভেলপমেন্ট ডিসএ্যবিলিটিস প্ল্যানিং কাউন্সিল-এর স্পন্সরে আয়োজিত এ অভিভাবক সমাবেশে উপস্থিত সকল প্রতিবন্ধি শিশুদের বাবা-মা ও অভিভাবকরা তাদের প্রতিবন্ধি সন্তানদের বর্তমান সুবিধা-অসুবিধাগুলো তুলে ধরেন এবং প্রতিবন্ধি শিশুদের পর্যায়ক্রমে সার্বিক উন্নয়ন কিভাবে সম্ভব হবে-তার উপর আলোকপাত ও পরামর্শ প্রদানের অনুরোধ জানান আয়োজক নট ফর প্রফিট অরগানাইজেশন অটিজম সোসাইটি হ্যাবিলিটেশন এসোসিয়েশন (আশা)’র কর্তৃপক্ষের কাছে । দু’টি পর্বে বিভক্ত অভিভাবক সমাবেশটির ১ম পর্বে ছিল উপস্থিত প্রতিবন্ধি বাবা-মা ও অভিভাবকদের পরিচিত পর্বের পাশাপাশি হালকা নাস্তার আয়োজন। পরিচিতি পর্ব শেষে ২য় পর্বে অভিভাবকদের আলোচনা শোনার পর শুরু হয় করণীয় বিষয় নিয়ে মডারেটরের পর্যালোচনা। প্রথমেই প্রতিবন্ধি শিশুদের পরিচর্চার বিষয়টির আলোকপাত করেন সমাবেশে উপস্থিত প্রধান অতিথি কেরবানো ডি. রোজারিও, বিশেষ অতিথি মুসলিমা আব্দুল্লাহ এবং সবশেষে আয়োজকের পক্ষ থেকে নির্বাহী পরিচালক রুবাইয়া রহমান তার মতামত ব্যক্ত করে উপস্থিত অভিভাবকদের উদ্দেশ্যে প্রতিবন্ধি শিশুদের সার্বিক সহায়তাসহ পরিচর্চার ব্যাপারে এই নট ফর প্রফিট অরগানাইজেশনটি বিগত কয়েক বছর ধরে কি কি কাজ করেছে এবং এখন পর্যন্ত করে যাচ্ছে সেই বিষয়টি অভিভাবকদের অবহিত করেন এবং বলেন, প্রতিবন্ধি শিশুদের পরিচর্চাসহ যে কোন ধরনে সুযোগ সুবিধা দিতে আমরা বদ্ধপরিকর। আমরা নিরলসভাবে, নি:সংকোচে আপনাদের প্রতিবন্ধি শিশুদের সার্বিক উন্নয়নে আপনাদের পাশে ছিলাম, আছি এবং থাকবো। আপনারা যে কোন সময় আমাদের সহায়তা নিতে চাইলে আমাদের কাছে আসুন কিংবা আমাদেরকে ফোন করে জানান-আমরা নি:সংকোচে আপনাদের পাশে এসে দাঁড়াবো। অভিভাবক সমাবেশে প্রতিবন্ধি শিশুদের সাথে নিয়ে যারা উপস্থিত থেকে তাদের সন্তানদের সার্বিক পরিচর্চার বিষয়টি নিয়ে মতবিনিময় করেন, তারা হলেন: কণিকা ধর, রূম্পা পাউল, মাসুমা আফরিন, মৌ রহমান ও কামরুন নীপা প্রমুখ।

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension