প্রধান খবরভারত

অনশনের পর এবার মৌনব্রতের হুমকি আন্নার

রূপসী বাংলা কলকাতা ডেস্ক: অনশন ভাঙার ৭২ ঘন্টার মধ্যেই এবার মৌন ব্রত ধারণের হুমকি দিলেন আন্না হাজারে৷ বৃহস্পতিবার তিনি জানিয়েছেন, কেন্দ্রীয় কৃষিমন্ত্রকের পক্ষ থেকে কোনও ইতিবাচক সাডা় না পেলে মৌনব্রত ধারণ করবেন তিনি৷

সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি এদিন জানান, কৃষকদের জন্য তার যে দাবিগুলি ছিল সে নিয়ে কেন্দ্রীয় কৃষিমন্ত্রক এখনও কোনও সাড়া দেয়নি৷ আর তাই বছর একাশির এই সমাজকর্মী মৌনব্রতের হুমকি দিয়েছেন৷
প্রসঙ্গত, দুর্নীতি বিরোধী লোকপাল বিল নিয়ে সরকার কোনও পদক্ষেপ নেয়নি৷ এমনই অভিযোগ তোলেন আন্নার৷ তাঁকে দেওয়া কোনও প্রতিশ্রুতি পূরণ করতে সরকার ব্যর্থ বলেও অভিযোগ তাঁর৷

উল্লেখ্য সুপ্রিম কোর্টে নির্দেশ সত্ত্বেও লোকপাল ও লোকয়ুক্ত বিল, ২০১৩ বাস্তবায়ন করেনি মোদী সরকার৷ গত আট বছর ধরে আন্না হাজারে লোকপাল ও লোকায়ুক্তের দাবি জানিয়ে আসছেন৷ তাই এই নিয়ে তৃতীয়বার অনশনে বসেন তিনি৷

প্রথমবার দিল্লির রামলীলা ময়দানে ২০১১ সালে আমরণ অনশনে বসেছিলেন তিনি৷ শেষবার রামলীলা ময়দান নয়, নিজের গ্রামে বসে আমরণ অনশন শুরু করেন তিনি৷ তবে গত ৫ ফেব্রুয়ারি সেই অনশন ভাঙেন তিনি৷ আর এবার মৌন ব্রত ধারণ করবেন বলে জানিয়েছেন তিনি৷

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension