প্রধান খবরবাংলাদেশ

অনেক উন্নত দেশ উন্নয়ন প্রতিশ্রুতি পূরণ থেকে পিছিয়ে রয়েছে: শেখ হাসিনা

বৈশ্বিক উন্নয়ন সহযোগিতার ক্ষেত্রে উন্নত দেশগুলোকে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। একইসঙ্গে কোভিড সংকটে থাকা দরিদ্র দেশগুলোকে দেওয়া প্রতিশ্রুতি পূরণেও ধনী দেশগুলোর প্রতি আহ্বান জানান তিনি।

শুক্রবার (১২ নভেম্বর) প্যারিস পিস ফোরামে (পিপিএফ) ‘সাউথ-সাউথ অ্যান্ড ট্রায়াঙ্গুলার কো-অপারেশন’ শীর্ষক উচ্চ পর্যায়ের প্যানেল আলোচনায় অংশ নিয়ে প্রধানমন্ত্রী এ আহ্বান জানান।

প্রধানমন্ত্রী বলেন, অনেক উন্নত দেশ উন্নয়ন প্রতিশ্রুতি পূরণ থেকে পিছিয়ে রয়েছে। সাউথ-সাউথ উন্নয়ন সহযোগিতা কার্যক্রমকে সমর্থন করা তাদের নিজস্ব প্রতিশ্রুতি বাস্তবায়নের একটি উপায় হতে পারে।

অ্যাসোসিও লিডারশিপ অ্যাওয়ার্ড পেলেন জয়অ্যাসোসিও লিডারশিপ অ্যাওয়ার্ড পেলেন জয়
শেখ হাসিনা বলেন, সাউথ-সাউথ সহযোগিতার ধারণাটি বিশ্ব সম্প্রদায়ের মধ্যে ৪ দশকেরও বেশি সময় ধরে বিদ্যমান রয়েছে, যা টেকসই উন্নয়নের জন্য ২০৩০ এজেন্ডায় স্থান পেয়েছে। সম্প্রতি সাউথ-সাউথ সহযোগিতার উদ্যোগ জোরদার হচ্ছে। তাদের মধ্যে অনেকেই সৃজনশীল উন্নয়ন সমাধানের পক্ষে দাঁড়িয়েছে। জাতীয় উন্নয়ন অগ্রাধিকারগুলোতে সরাসরি সাড়া দেওয়ার লক্ষ্যে সাউথ-সাউথ সহযোগিতার জন্য আরও ভালো সম্ভাবনা রয়েছে।

২০১৯ সালে একটি ‘সাউথ-সাউথ জ্ঞান ও উদ্ভাবন কেন্দ্র’ স্থাপনের জন্য বাংলাদেশের প্রস্তাবের কথা উল্লেখ করে শেখ হাসিনা বলেন, এটি উন্নয়ন চ্যালেঞ্জের জন্য প্রযুক্তিগত সমাধান সৃষ্টির জন্য একটি প্ল্যাটফর্ম হিসেবে কাজ করবে।

বিশ্বব্যাপী বিশ্বায়নের ক্ষেত্রে অসম প্রতিক্রিয়া লক্ষ্য করা যাচ্ছে উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, কোভিড-১৯ মহামারী চলার সময় আমরা দেখেছি, আন্তর্জাতিক শাসন ব্যবস্থা গ্লোবাল সাউথের লাখ লাখ লোককে সেবা দিতে ব্যর্থ হয়েছে। ভ্যাকসিন ও চিকিৎসার সুযোগ লাভের ব্যবধানটি উল্লেখ করার মতো।

এসএসসি কেন্দ্রের ২০০ গজের মধ্যে জনসাধারণের প্রবেশ নিষেধএসএসসি কেন্দ্রের ২০০ গজের মধ্যে জনসাধারণের প্রবেশ নিষেধ
প্রধানমন্ত্রী আরও বলেন, বাংলাদেশের মতো কয়েকটি উন্নয়নশীল দেশের ভ্যাকসিনের সমতা ও গুণমান নিশ্চিত করার সক্ষমতা রয়েছে। বিশ্বের অন্যান্য দেশের সঙ্গে ভ্যাকসিন শেয়ার করার লক্ষ্যে বিপুল সংখ্যক ভ্যাকসিন উৎপাদনে যাওয়ার জন্য আমাদের প্রযুক্তিগত সহায়তা প্রয়োজন।

বাংলাদেশ অনেক বছর ধরে অন্য দেশের সঙ্গে তার নিজস্ব উন্নয়ন অভিজ্ঞতা বিনিময় করার জন্য কাজ করছে উল্লেখ করে শেখ হাসিনা বলেন, কৃষি, কমিউনিটি হেলথ কেয়ার, অপ্রাতিষ্ঠানিক শিক্ষা, প্রজনন স্বাস্থ্য, দুর্যোগ ব্যবস্থাপনা এবং ক্ষুদ্র ঋণ প্রদানে আমাদের অর্জন বিশ্বের অন্যান্য অংশে পৌঁছে গেছে।

সূত্র: বাসস

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension