বাংলাদেশ

অবশেষে ডিজির পদত্যাগপত্র গ্রহণ করে নিয়োগ বাতিল

স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক (ডিজি) অধ্যাপক ডা. মোহাম্মদ আবুল কালাম আজাদের দেওয়া পদত্যাগপত্র গ্রহণ করে তার চুক্তিভিত্তিক নিয়োগ বাতিল করেছে সরকার।

জনপ্রশাসন মন্ত্রণালয় বৃহস্পতিবার এক আদেশে এ কথা জানিয়েছে।

এতে বলা হয়েছে, ‘ডা. আজাদের আবেদনের পরিপ্রেক্ষিতে তার সঙ্গে সরকারের সম্পাদিত চুক্তিপত্রের অনুচ্ছেদ-৭ অনুযায়ী স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক পদে তার চুক্তিভিত্তিক নিয়োগ গত ২১ জুলাই থেকে বাতিল করা হলো।’

করোনাভাইরাস মহামারীর মধ্যে স্বাস্থ্য অধিদপ্তরের একের পর এক কেলেঙ্কারিতে সমালোচনার মুখে গত ২১ জুলাই পদত্যাগপত্র জমা দেন তিনি।

ডা. আজাদ ২০১৬ সালের ১ সেপ্টেম্বর থেকে স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালকের পদে ছিলেন।

সরকারি চাকরির বয়স শেষ হওয়ার পর ২০১৯ সালের ২৭ মার্চ তাকে দুই বছরের চুক্তিতে ফের স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক নিয়োগ দেওয়া হয়। ১৫ এপ্রিল বা যোগদানের তারিখ থেকে তার দুই বছরের জন্য মহাপরিচালকের দায়িত্বে থাকার কথা ছিল।

করোনা পরিস্থিতি মোকাবেলায় স্বাস্থ্য অধিদপ্তরের কাজ নিয়ে হতাশা প্রকাশ করে আসছেন দেশের জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা। অবশ্য মহাপরিচালক নিজেও করোনা আক্রান্ত হয়ে সিএমএইচে চিকিৎসা নেন।

এদিকে স্বাস্থ্য অধিদপ্তরের হাসপাতাল ও ক্লিনিক শাখার পরিচালক আমিনুল হাসানকে ওএসডি করে তার জায়গায় ডা. ফরিদ হোসেন মিয়াকে নিয়োগ দিয়েছে সরকার। ❑

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension