
অভিনয় শিল্পী শমী কায়সার আবারও বিয়ে করলেন
আবারও বিয়ে করলেন একসময়ের জনপ্রিয় অভিনয় শিল্পী শমী কায়সার। গতকাল শুক্রবার সন্ধ্যায় বিয়ের পিড়িতে বসেন তিনি।
একেবারেই ঘরোয়া আয়োজনে এ বিয়ে সম্পন্ন হয়েছে বলে শমী কায়সারের পারিবারিক সূত্র জানিয়েছে।
বরের নাম রেজা আমিন। দীর্ঘদিন ধরেই তাদের জানাশোনা ছিল বলে জানা গেছে।
নাট্য নির্মাতা চয়নিকা চৌধুরী তার নিজস্ব ফেসবুক আইডিতে শমী কায়সারের বিয়ের ছবি পোস্ট করে অভিনন্দন জানিয়েছেন।
https://www.facebook.com/chayanika.chowdhury/posts/10224188147633870
শমী কায়সার এর আগে ২০০৮ সালে একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক আরাফাতকে বিয়ে করেন। তারও আগে শমী কায়সার ১৯৯৯ সালে ভারতীয় বিজ্ঞাপন নির্মাতা রিঙ্কুকে বিয়ে করেছিলেন।
শো বিজে ঢাকা থিয়েটার থেকে যাত্রা শুরু করলেও নব্বইয়ের দশকে অসংখ্য একক ও ধারবাহিক নাটকে অভিনয় করে জনপ্রিয়তা পান শমী কায়সার।
শহীদ বুদ্ধিজীবী শহীদুল্লাহ কায়সার ও পান্না কায়সার দম্পতির মেয়ে শমী নাটক নির্মাণেও সুনাম কুড়ান। ধানসিঁড়ি নামে তার একটি প্রযোজনা প্রতিষ্ঠানও রয়েছে।❐



