
অন্তঃসারশূন্য জীবনে বিলীন অস্তিত্ব
জড়ায় ধুঁকে ধুঁকে অভিশপ্ত বাঁচার পথ
মুখোশের আড়ালে মেকি সকল সততা
পাপিষ্ঠ এ জীবনে তাই বিফল মনোরথ।
বিপদের অশনি সংকেত আসে বারংবার
মৃত ইচ্ছার বিলোপ ধ্বনি প্রতিধ্বনিত হয়
কল্পনার মরা গাঙ জলহীন ধূসর বালিময়
অস্তিত্বের মহাসংকটে শুধু মনে জাগে ভয়।
সোনালী অতীতেরা দূঃখ হয়ে উপহাস করে
অর্ধমৃত সে আত্মা বিষণ্ণতায় ধুঁকে ধুঁকে মরে।



