আঞ্চলিকবাংলাদেশ

অসুস্থ বাবাকে দেখতে এসে নৃত্য প্রশিক্ষক ধর্ষণের শিকার

অসুস্থ বাবাকে রোববার রাতে দেখতে এসে রাজিব পরিবহনের হেলপার ও তার সহযোগীর ধর্ষণের শিকার হয়েছেন এক নৃত্য প্রশিক্ষক। ধর্ষিতার বাড়ি ময়মনসিংহের নান্দাইল উপজেলার কাবাড়ি গ্রামে।

এ ঘটনায় সোমবার সন্ধ্যায় হেলপার আরিফ হোসেনকে গ্রেফতার করেছে মুক্তাগাছা থানা পুলিশ। তার বাড়ি মুক্তাগাছার রামাকানা গ্রামে। মুক্তাগাছা থানায় ধর্ষণ মামলা হয়েছে।

পুলিশ জানায়, ময়মনসিংহের নান্দাইল উপজেলার আমোদপুর গ্রামের এক যুবতি মেয়ে গাজীপুরের শ্রীপুরে একটি প্রতিষ্ঠান নৃত্য প্রশিক্ষক হিসেবে কাজ করতেন।

রোববার বিকেলে তার অসুস্থ বাবাকে দেখতে ট্রেন যোগে ময়মনসিংহ আসে। এর পর সে নগরীর দিঘারকান্দা বাইপাস মোড় থেকে ভুলক্রমে জামালপুরের রাজিব পরিহবনের উঠে। ওই বাসের হেলাপার আরিফ হোসেন ওই মেয়েকে ফসুলিয়ে তার বাড়ি মুক্তাগাছার রামাকানা গ্রামে নিয়ে আসে। বাড়ি যাওয়ার পথে রাত ৮টার দিকে রামাকানার এক আকাশি গাছের বাগানে নিয়ে মেয়েটিকে সে ধর্ষণ করে।

এরপর ওই রাতেই তার সহযোগী একই গ্রামের আজিজুলও বাড়ির পাশের কাসাবা (শিমলা আলু ) বাগানে নিয়ে ধর্ষণ করে।

ঘটনার সত্যতা স্বীকার করে মুক্তাগাছা থানার ওসি বিপ্লব কুমার বিশ্বাস বলেন, রাজিব পরিবহনের হেলপার আরিফ ও তার এক সহযোগী ওই মেয়েকে ধর্ষণ করে। এরইমধ্যে আরিফকে গ্রেফতার করা হয়েছে।❐

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension