আন্তর্জাতিক

অস্বাভাবিক বা নতুন কোনো জীবাণু পাওয়া যায় নি: শিশুদের নিউমোনিয়া প্রসঙ্গে চীন

চীনে শিশুদের মধ্যে বাড়তে থাকা শ্বাসকষ্টজনিত অসুস্থতা এবং নিউমোনিয়ার ক্ষেত্রে চীনা স্বাস্থ্য কর্তৃপক্ষ কোনো অস্বাভাবিক বা নতুন জীবাণু পায়নি। এ ছাড়া চীন শ্বাসকষ্টজনিত অসুস্থতা এবং নিউমোনিয়া সম্পর্কে বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডাব্লিউএইচও) কাছে তথ্য সরবরাহ করেছে। বৃহস্পতিবার বিশ্ব স্বাস্থ্য সংস্থা এই তথ্য জানিয়েছে।

এর আগে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডাব্লিউএইচও) চীনের উত্তরে শিশুদের মধ্যে ছড়িয়ে পড়া ‘রহস্যজনক নিউমোনিয়া’ সম্পর্কে তথ্য চেয়েছিল।

প্রগ্রাম ফর মনিটরিং ইমার্জিং ডিজিজেস (প্রোএমইডি) এবং অন্য সংস্থাগুলো এই রোগ নিয়ে প্রতিবেদন প্রকাশ করেছিল। এর পরেই চীনের কাছে আরো তথ্য চেয়েছিল বিশ্ব স্বাস্থ্য সংস্থা।

নিয়ম অনুযায়ী চীন ২৪ ঘণ্টার মধ্যে ডাব্লিউএইচও-কে সাড়া দিয়েছে। ডাব্লিউএইচও ‘ইন্টারন্যাশনাল হেলথ রেগুলেশন মেকানিজম’-এর মাধ্যমে এপিডেমিওলজিক এবং ক্লিনিক্যাল তথ্যের পাশাপাশি পরীক্ষাগারের ফলাফলও চেয়েছিল।

চীনের দেওয়া তথ্য থেকে জানা গেছে, শ্বাসকষ্টজনিত অসুস্থতা বা নিউমোনিয়ার জীবাণুগুলো বেড়েছে কভিড-১৯-এর বিধি-নিষেধ তুলে নেওয়ার পর। মূলত, এটি একটি সাধারণ ব্যাকটেরিয়া সংক্রমণ। যা সাধারণত ছোট শিশুদের ওপর প্রভাব ফেলে। চলতি বছরের মে মাস থেকে এটি বৃদ্ধি পেয়েছে।

ইনফ্লুয়েঞ্জা, রেসপিরেটরি সিনসিটিয়াল ভাইরাস (আরএসভি) এবং অ্যাডেনোভাইরাসে আক্রান্তের ঘটনা অক্টোবর থেকে শুরু হয়েছে। রাজধানী বেইজিং এবং উত্তর-পূর্বাঞ্চলীয় প্রদেশ লিয়াওনিংয়ে কোনো অস্বাভাবিক রোগজীবাণু শনাক্ত হয়নি বলে জানিয়েছে চীন।

সূত্র: বিবিসি

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension