আন্তর্জাতিক

অহংকারী ইমরানের পতন আসন্ন: শাহবাজ শরীফ

পাকিস্তান পার্লামেন্টের বিরোধী দলীয় নেতা ও পিএমএলের (এন) সভাপতি শাহবাজ শরিফ প্রধানমন্ত্রী ইমরান খানকে এক হাত নিয়েছেন। তিনি বলেছেন, ইমরান খানের পরাজয় আসন্ন।

শুক্রবার প্রেস কনফারেন্সে বিরোধীদলীয় এ নেতা এসব কথা বলেন। খবর জিও নিউজের।

তিনি বলেন, ইমরান খান একজন অহংকারী ও একগুঁয়ে মানুষ। তার এ অসুস্থতার একমাত্র চিকিৎসা হলো তার সরকারকে আইনি প্রক্রিয়ার মাধ্যমে ক্ষমতাচ্যুত করা।

বিদেশি শক্তি ইমরান খানের সরকারকে ক্ষমতাচ্যুত করার হুমকি দেওয়ার অভিযোগের জবাবে শাহবাজ বলেন, আমি অনুমানের ওপর কথা বলি না। আমি শক্ত প্রমাণের ভিত্তিতে কথা বলি।

প্রধানমন্ত্রী ইমরান খানের শুক্রবার জাতির উদ্দেশে দেওয়া ভাষণ সম্পর্কে কথা বলতে গিয়ে যেখানে তিনি বিদেশি শক্তির সঙ্গে ষড়যন্ত্র করার জন্য বিরোধীদের কটাক্ষ করেছেন। এর জবাবে শাহবাজ বলেন, তিনি প্রধানমন্ত্রীর বক্তৃতা শোনেননি। কারণ তিনি সেখানে অভ্রভাষায় কথা বলেছেন।

তবে তিনি বলেন, যেহেতু তিনি বিরোধীদলীয় নেতা, তাই একজন গুরুত্বপূর্ণ ব্যক্তি কী বলেছেন সে সম্পর্কে তিনি বিভিন্ন উত্স থেকে তথ্য পান।

তিনি আরও বলেন, ইমরান খান জবাবদিহির নামে তার দায়বদ্ধতার বন্ধন ভেঙে ফেলেছেন। তিনি রাজনৈতিক প্রতিপক্ষের বিরুদ্ধে সবচেয়ে খারাপ রাজনৈতিক প্রতিশোধ নিয়েছেন।

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension