যুক্তরাষ্ট্র

আইডাহোয় শপিং মলে হামলা, নিহত ২

মার্কিন যুক্তরাষ্ট্রের আইডাহো অঙ্গরাজ্যের একটি শপিং মলে হামলার ঘটনা ঘটেছে। অভিযুক্ত বন্দুকধারীর হামলায় অন্তত দুইজন নিহত ও পুলিশ কর্মকর্তাসহ আহত হয়েছেন আরও চারজন।

এ ঘটনায় সন্দেহভাজন হিসেবে একজনকে আটক করা হয়েছে। এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে এনডিটিভি।

জানা যায়, স্থানীয় সময় গতকাল সোমবার ( ২৫ অক্টোবর) বোয়িস টাউন স্কয়ারের একটি শপিং মলে এ হামলার ঘটনা ঘটেছে।

বোয়িস পুলিশ প্রধান রায়ান লি জানিয়েছেন, খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ। ঘটনাটি তদন্ত করে দেখা হচ্ছে। যদিও প্রাথমিকভাবে হামলার কারণ সম্পর্কে কিছু জানান নি তিনি।

নিউইয়র্ক টাইমসের এক প্রতিবেদনে বলা হয়েছে, দুই তলা বিশিষ্ট শপিং মলটিতে স্টোর ও রেস্টুরেন্ট মিলিয়ে রয়েছে দেড় শতাধিক আউটলেট।

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension