
বাংলাদেশ
আইন-শৃঙ্খলা বাহিনীর সঙ্গে নির্বাচন কমিশনের বৈঠক
রূপসী বাংলা ঢাকা ডেস্ক রিপোর্ট: একাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে আগামী ২২ নভেম্বর বৃহস্পতিবার আইন-শৃঙ্খলা বাহিনীর সঙ্গে বৈঠক করবে নির্বাচন কমিশন (ইসি)।
সেদিন সকাল সাড়ে ১০টায় নির্বাচন কমিশন সচিবালয়ের অডিটোরিয়ামে এই বৈঠক অনুষ্ঠিত হবে। বৈঠকে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কে এম নূরুল হুদা সভাপতিত্ব করবেন। এতে অন্য চার কমিশনারসহ নির্বাচন কমিশন সচিবের উপস্থিত থাকবেন বলে জানা গেছে।
বৃহস্পতিবার ইসির পক্ষ থেকে এ সংক্রান্ত একটি চিঠি সংশ্লিষ্টদের কাছে পাঠানো হয়েছে। চিঠিতে আইন-শৃঙ্খলা কমিটির বৈঠকে উপস্থিত থাকার জন্য আইজিপি, স্বরাষ্ট্র সচিব, জননিরাপত্তা বিভাগ এবং সকল মেট্রোপলিটন পুলিশ কমিশনার, ডিআইজি ও পুলিশ সুপারদের আমন্ত্রণ জানানো হয়েছে।



