প্রধান খবররাজনীতি

আগামী নির্বাচনে প্রার্থী মনোনয়নে কিছু চমক আছে: সেতুমন্ত্রী

রূপসী বাংলা ডেস্ক:আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, ‘আগামী জাতীয় নির্বাচনে প্রার্থী মনোনয়নে কিছু চমক আছে। সাকিব ও মাশরাফির ব্যাপারে আমরা কোনো মন্তব্য এই মুহুর্তে করতে চাই না। সাকিবের সঙ্গে আমার কথা হয়েছে, তবে বিশ্বকাপের আগে নির্বাচন ও রাজনীতি নিয়ে তাদের কোনো কথা নেই।

বৃহস্পতিবার বিকেলে রাজধানীর ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে সম্পাদকমণ্ডলীর সভা শেষে সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

কাদের বলেন, আমাদের এবারের নির্বাচন তথা সামনের নির্বাচনে কিছু চমক আছে প্রার্থী মনোনয়নে। সেটা এখনো কোনো চূড়ান্ত রুপ নেয়নি। অনেকের আবেদন আছে, আগ্রহ আছে। সাংস্কৃতিক, ক্রীড়া ও গণমাধ্যমসহ বিভিন্ন ক্ষেত্রে কিছু চমক আছে। এটা এখন বলবো না। এগুলো নিয়ে আলাপ আলোচনা চলছে।

বিশ্বকাপের পরেই দেখা যাবে তারা কে কে নির্বাচন করবে? কীভাবে করবে কোন আসন থেকে করবে? এগুলো আলাপ আলোচনার পর্যায়ে চলছে, বিশ্বকাপের আগে তারা মনস্থির করেনি। আর আমরা যাকেই মনোনয়ন দেবো তাকে অবশ্যই উইনেবল হতে হবে। এদের ব্যাপারে সবার নামের তালিকা নেত্রীর কাছে আছে।

আ হ ম মুস্তফা কামালের এক মন্তব্যের ব্যাপারে জানতে চাইলে ওবায়দুল কাদের বলেন, ‘তিনি বলেছেন, তারা আওয়ামী লীগ থেকে প্রার্থী হচ্ছে। তিনি বলেছেন, ওরা প্রার্থী হলে আমি ভোট দেবো।’

মাশরাফি সাকিব কোনো বিশ্বকাপের পরে প্রার্থী হবেন এ ব্যাপারে জানতে চাইলে ওবায়দুল কাদের কোনো বিশ্বকাপের কথা নির্দিষ্ট করে উল্লেখ না করে শুধুমাত্র জুন মাসের বিশ্বকাপ বলে মন্তব্য করেন।

সংবাদ সম্মেলনে দলের অন্যান্য নেতাদের মধ্য মাহবুব উল আলম হানিফ, জাহাঙ্গীর কবির নানক, আহমদ হোসেন, খালিদ মাহমুদ চৌধুরী, আবু সাঈদ আল মাহমুদ স্বপন, মহিবুল হাসান চৌধুরী নওফেল, আবদুস সোবহান গোলাপ, হাছান মাহমুদ, আফজাল হোসেন, আব্দুস সবুর, দেলোয়ার হোসেন, ডা. রোকেয়া সুলতানা, শাম্মী আহম্মেদ, আমিনুল ইসলাম আমিন ও বিপ্লব বড়ৃয়াসহ অনেকে উপস্থিত ছিলেন।

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension