প্রধান খবরবাংলাদেশ

আজ ঢাকায় আসছেন ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী

রূপসী বাংলা ডেস্ক:দুই দিনের সফরে আজ ঢাকায় আসছেন ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী বরিস জনসন। সফরকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সাক্ষাৎ ছাড়াও রোহিঙ্গা শিবির পরিদর্শন করবেন। এরপর মিয়ানমার সফরে যাবেন বরিস।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের সূত্র জানায়, শুক্রবার বিকেলে ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী বরিস জনসন ঢাকায় পৌঁছাবেন। এদিনই তিনি প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও পররাষ্ট্রমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলীর সঙ্গে পৃথক বৈঠক করবেন।

শুক্রবার সন্ধ্যা সাড়ে ৭টায় রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় মাহমুদ আলীর সঙ্গে বৈঠক করবেন বরিস জনসন। তারপর গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সাক্ষাৎ করবেন তিনি।

ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী বরিস জনসন আগামী শনিবার কক্সবাজার থেকে মিয়ানমার সফরে যাবেন। মিয়ানমারের নেতাদের সঙ্গে রোহিঙ্গা সংকট নিয়ে আলোচনা করবেন।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তারা বলছেন, যুক্তরাজ্য রোহিঙ্গাদের নিরাপদে মিয়ানমারে ফিরে যাওয়া কামনা করে। বরিস জনসন এ বিষয়েই আলোচনা করবেন বলে কর্মকর্তারা ধারণা করছেন।

ঢাকার কর্মকর্তারা আরও বলেন, বাংলাদেশ সব সময়েই রোহিঙ্গাদের মিয়ানমারে ফেরত পাঠাতে চায়। এ লক্ষ্যে ব্রিটিশ প্রধানমন্ত্রীর কাছে রোহিঙ্গাদের ফিরিয়ে নেয়ার জন্যে মিয়ানমারের ওপর আন্তর্জাতিক চাপ অব্যাহত রাখতে অনুরোধ জানাবে বাংলাদেশ।

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension