প্রধান খবরবাংলাদেশ

কারাগারই তার ঠিকানা: জয়

রূপসী বাংলা ডেস্ক:দুর্নীতির দায়ে বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে আদালতের রায়ের প্রতিক্রিয়ায় প্রধানমন্ত্রীপুত্র সজীব ওয়াজেদ জয় বলেছেন, কারাগারই তার ঠিকানা। বৃহস্পতিবার তার ফেসবুক পেজে এই প্রতিক্রিয়া জানান তিনি।

জিয়া এতিমখানা ট্রাস্টের ২ কোটি টাকা আত্মসাতের এই মামলায় বৃহস্পতিবার খালেদা জিয়াকে ৫ বছরের কারাদণ্ড দিয়েছেন ঢাকার জজ আদালত।

কারও নাম উল্লেখ না করে জয় লিখেন, যারা নিরপরাধ মানুষকে জ্যান্ত পুড়িয়ে মারার নির্দেশ দিতে পারে তারা মানুষ নয়। তারা পশু। জেলখানাই তাদের ঠিকানা।

উল্লেখ্য, জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়ার পাঁচ বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত। তারেক রহমানসহ এই মামলার বাকি আসামিদের ১০ বছরের কারাদণ্ড দেয়া হয়।

বৃহস্পতিবার দুপুর আড়াইটার দিকে সরকারি আলিয়া মাদরাসা মাঠে স্থাপিত বিশেষ আদালতে ঢাকার বিশেষ জজ-৫ আদালতের বিচারক আখতারুজ্জামান এই রায় ঘোষণা করেন। ৬৩২ পৃষ্ঠার রায়ের সারসংক্ষেপ পড়েন বিচারক।

বয়স বিবেচনায় খালেদা জিয়ার সাজা পাঁচ বছর কমানো হয়েছে। অন্য পাঁচ আসামির প্রত্যেককে ১০ বছর করে কারাদণ্ডের পাশাপাশি দুই কোটি ১০ লাখ টাকা করে জরিমানা করেছেন আদালত।

 

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension