প্রধান খবরবাংলাদেশ

আজ বিএনপির ৪০তম প্রতিষ্ঠাবার্ষিকী

রূপসী বাংলা ডেস্ক: বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ৪০তম প্রতিষ্ঠাবার্ষিকী আজ। প্রয়াত শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ১৯৭৮ সালের এই দিনে বিএনপি গঠন করেন। তিনি ছিলেন দলের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান।

১৯৮১ সালের ৩০ মে চট্টগ্রামে এক ব্যর্থ সামরিক অভ্যুত্থানে জিয়াউর রহমান নিহত হন। এরপর নানা ঘটনার মধ্য দিয়ে ১৯৮৩ সালের ২১ ফেব্রুয়ারি বিএনপির হাল ধরেন তার সহধর্মিণী খালেদা জিয়া। তিনি দলের চেয়ারপারসন হন।

তবে গত ৮ ফেব্রুয়ারি দুর্নীতি দমন কমিশনের দায়ের করা জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে ৫ বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। এরপর থেকে তিনি কারাগারে রয়েছেন। এরপর গত ৯ ফেব্রুয়ারি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসেবে তারেক রহমানের নাম ঘোষণা করেন দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

এদিকে দলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আজ সকাল ৬টায় কেন্দ্রীয় কার্যালয়সহ সারাদেশের দলীয় কার্যালয়ে দলীয় পতাকা উত্তোলন, সকাল ১০ টায় শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধিতে ফাতেহা পাঠ ও পুষ্পমাল্য অর্পণ এবং দুপুর ২ টায় রাজধানীর নয়াপল্টন দলীয় কার্যালয়ের সামনে জনসভা করবে দলটি।

এছাড়া প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে পোস্টার প্রকাশ হয়েছে। অনুরুপভাবে সারাদেশে যথাযোগ্য মর্যাদায় দলের প্রতিষ্ঠাবার্ষিকী পালন করা হবে বলে জানিয়েছেন রুহুল কবির রিজভী।

 

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension