বাংলাদেশ

গণতন্ত্রকে ফিরিয়ে আনাই বিএনপির চ্যালেঞ্জ: ফখরুল

রূপসী বাংলা ডেস্ক: বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, আজকের প্রতিষ্ঠাবার্ষিকীর দিনে গণতন্ত্র ফিরিয়ে আনাই সবচেয়ে বড় চ্যালেঞ্জ।

শনিবার (১ সেপ্টেম্বর) সকালে বিএনপির ৪০তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দলের প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের মাজারে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদনের পর তিনি এ কথা বলেন।

মির্জা ফখরুল বলেন, আজকের দিনে আমাদের শপথ হবে গণতন্ত্রকে পুনরুদ্ধার করে, দুঃশাসনের অবসান ঘটিয়ে দলের কারাবন্দী চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে মুক্ত করা। ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে দেশে ফিরিয়ে আনা। গণতন্ত্র লড়াইয়ের সংগ্রাম অব্যাহত রাখা।

তিনি আরও বলেন, আজ আমাদের কোনো উৎসবের দিন নয়, ভারাক্রান্ত হৃদয়ের আমরা প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করছি। আজকের এই দিনে গণতন্ত্রের মাতা কারাগারে। তারেক রহমান নির্বাসনে।

এ সময় আরও উপস্থিত ছিলেন, বিএনপির স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন, মির্জা আব্বাস, যুগ্ম মহাসচিব খাইরুল কবির খোকন, কেন্দ্রীয় নেতা নাজিম উদ্দিন আলম, শহীদ উদ্দিন চৌধুরী প্রমুখ।

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension