প্রবাস

আটলান্টিক কাউন্টির কমিশনার প্রার্থী হাবিব রেহমানের নির্বাচনী সভা

আটলান্টিক সিটি প্রতিনিধি: নিউ জারসি রাজ্যের আটলান্টিক সিটিতে গত বুধবার (১৮ অক্টোবর) সন্ধ্যায় আটলান্টিক কাউন্টির কমিশনার অ্যাট লার্জ প্রার্থী হাবিব রেহমানের সমর্থনে নির্বাচনী সভা অনুষ্ঠিত হয়েছে।

আটলান্টিক সিটির একটি ভেনুতে অনুষ্ঠিত এই নির্বাচনী সভায় আগামী ৭ নভেম্বর অনুষ্ঠিতব্য নির্বাচনে প্রতিদ্বন্দ্বীতাকারী ডেমোক্র্যাটিক দলীয় প্রার্থীরা আটলান্টিক কাউন্টির বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে আটলান্টিক কাউন্টির ডেমোক্র্যাটিক দলের চেয়ারম্যান মাইক সুলেমান, আটলান্টিক কাউন্টির কমিশনার অ্যাট লার্জ পদে প্রতিদ্বন্দ্বীতাকারী কিম ও ব্রায়ান, বাংলাদেশ এসোসিয়েশন অব সাউথ জার্সির ট্রাস্টি বোর্ডের সভাপতি আব্দুর রফিক, হিসপ্যানিক কমিউনিটি নেত্রী সেলেসথা ফারনানদেজ, ব্যবসায়ী নেতা আমের কাশ্মীরি, ভিয়েতনামি কমিউনিটি নেতা হুয়ান লি, মো. শাকের প্রমুখ বক্তব্য রাখেন। তারা ৭ নভেম্বরের নির্বাচনে হাবিব রেহমানের নিরঙ্কুশ বিজয় কামনা করেন।

আটলান্টিক কাউন্টির ডেমোক্র্যাটিক দলের চেয়ারম্যান মাইকেল সুলেমান আগামী ৭ নভেম্বরের নির্বাচনে ডেমোক্রেটিক দলীয় প্রার্থীদের ‘বি কলামে’ ভোট দিয়ে জয়যুক্ত করার জন্য আহ্বান জানান।

হাবিব রেহমান তার বক্তব্যে বলেন, অতীতের যে কোনো সময়ের চেয়ে ডেমোক্রেটিক পার্টি এখন অনেক বেশি শক্তিশালী। তিনি আগামী নির্বাচনে ডেমোক্রেট দলীয় প্রার্থী হিসাবে কমিশনার এট লার্জ পদে তিনি বিপুল ভোটে জয়ী হবেন বলে আশাবাদ ব্যক্ত করেন।

অনুষ্ঠানে বাংলাদেশ এসোসিয়েশন অব সাউথ জারসির সভাপতি জহিরুল ইসলাম বাবুল, নাসিরউদ্দীন শেখ, বেলাল উদ্দীন, কাজল সরকার, জয়দেব কর্মকার সহ বিভিন্ন কমিউনিটির লোকজন উপস্থিত ছিলেন।

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension