প্রবাস

আটলান্টিক সিটিতে কোথায়, কখন ঈদ জামাত

সুব্রত চৌধুরী আটলান্টিক সিটি :  দরজায় কড়া নাড়ছে ঈদুল আযহা, আগামী ১১ আগষ্ট,রবিবার নিউজারসি রাজ্যের আটলান্টিক সিটিতে পবিএ ঈদুল আযহা উদযাপিত হবে। আটলান্টিক সিটির মসজিদগুলোতে পবিএ ঈদুল আযহা এর নামাজ আদায়ের লক্ষ্যে যথাযথ প্রস্তুতি গ্রহন করা হয়েছে।

মসজিদ আল হেরা- আটলান্টিক সিটিতে বাংলাদেশি আমেরিকানদের দ্বারা পরিচালিত ২৪২৬, আটলান্টিক এভিনিউতে অবস্থিত মসজিদ আল হেরায় ঈদুল আযহা এর নামাজ আয়োজনের যথাযথ প্রস্তুতি নেওয়া হয়েছে বলে জানান বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ মসজিদ আল হেরার ইমাম ডঃ রুহুল আমিন।তিনি জানান,ঈদের দিন সকাল ৮.৩০ মিনিটে মসজিদ আল হেরায় ঈদ জামাত অনুষ্ঠিত হবে।ঈদ জামাতে ইমামতি করবেন মসজিদ আল হেরার ইমাম ডঃ রুহুল আমিন।

মসজিদ আল তাকওয়া- বিগত বছরগুলোর ধারাবাহিকতায় এবছরও আটলান্টিক সিটির ৩৫৩৬-৩৮ আটলান্টিক এভিনিউতে অবস্থিত মসজিদ আল তাকওয়ার উদ্যোগে ১০০৮ ,এবসিকন বুলোভাড এ অবস্থিত আরমরি সেন্টারে ঈদুল আযহার দিন বিশাল ঈদ জামাত অনুষ্ঠানের প্রস্তুতি শেষ বলে জানান কমিউনিটি ব্যক্তিত্ব জহিরুল ইসলাম বাবুল। তিনি জানান, ঈদুল আযহার দিন সকাল ৮.৩০ মিনিটে আরমরি সেন্টারে ঈদ জামাত অনুষ্ঠিত হবে ।ঈদ জামাতে ইমামতি করবেন মসজিদের ইমাম তৌফিক আজিজ।

মসজিদ মুহাম্মদ- আটলান্টিক সিটির ৩০০, নর্থ আলবেনী এভিনিউতে অবস্থিত মসজিদ মুহাম্মদ এ ঈদ জামাত অনুষ্ঠানের যথাযথ প্রস্তুতি নেওয়া হয়েছে বলে জানান মসজিদের ইমাম আমিন মুহাম্মদ। তিনি জানান, ঈদের দিন সকাল সাড়ে আটটায় মসজিদ মুহাম্মদ এ ঈদ জামাত অনুষ্ঠিত হবে।ঈদ জামাতে ইমামতি করবেন মসজিদের ইমাম আমিন মুহাম্মদ ।

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension