প্রবাস

আটলান্টিক সিটিতে বিএএসজের ফুড ব্যাংক

আটলান্টিক সিটিতে প্রতিনিধি: নিউ জারসি রাজ্যের আটলান্টিক সিটিতে বাংলাদেশ এসোসিয়েশন অব সাউথ জার্সির উদ্যোগে ‘ফুড ব্যাংক’-এর আয়োজন করা হয়। গত (বৃহস্পতিবার ) ৪ এপ্রিল সিটির বাংলাদেশ কমিউনিটি সেন্টারে এ সকাল সাড়ে ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত ফুড ব্যাংকের কার্যক্রম চলে।

এতে শাকসবজি, ফল, টিনজাত খাবারসহ বিভিন্ন ধরনের খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। কার্যক্রমে সহায়তা করে কমিউনিটি ফুড ব্যাংক অব নিউ জার্সি। আটলান্টিক কাউন্টির শেরিফ জো ওডোনগু এবং আনডার শেরিফ মারিও সুয়ারেজ ‘ফুড ব্যাংক’ কার্যক্রমে অংশগ্রহণ করেন এবং সার্বিক সহযোগিতার আশ্বাস দেন।

কমিউনিটি ব্যক্তিত্ব গিয়াসউদদীন পাঠান, বেলাল হোসেন, আমিন খান, আফিয়া নাসরিন, মোঃ নাসির প্রমুখের সার্বিক সহযোগিতায় ফুড ব্যাংকের কার্যক্রম সম্পন্ন হয়।

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension