প্রবাস

আটলান্টিক সিটিতে বিএএসজের জমজমাট ‘ঈদ বাজার’

নিউ জারসি রাজ্যের আটলান্টিক সিটিতে ‘ঈদ বাজার’ অনুষ্ঠিত হয়েছে। আটলান্টিক সিটির ফেয়ারমাউন্ট অ্যাভিনিউয়ের বাংলাদেশ কমিউনিটি সেন্টারে গত ১৯ মার্চ, বুধবার এই ‘ঈদ বাজার’ অনুষ্ঠিত হয়। বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব সাউথ জার্সির উদ্যোগে এই ‘ঈদ বাজার’ এর আয়োজন করা হয়।

পবিত্র ঈদুল ফিতরের আগে অনুষ্ঠিত এ ঈদ বাজারে প্রবাসী বাংলাদেশি, ভারতীয় ও পাকিস্তানি ব্যবসায়ীরা তাঁদের বাহারি পণ্যের পসরা সাজিয়ে বসেছিল। তাঁদের স্টলগুলোতে শাড়ি, সালোয়ার-কামিজসহ নারী-পুরুষ ও শিশুদের হাল ফ্যাশনের পোশাকপরিচ্ছদ, অলংকার, খেলনা ইত্যাদি প্রদর্শন করা হয়,বিক্রিও হয়েছে ভালো।

মেলায় অংশ নেওয়া প্রবাসী ভারতীয় ব্যবসায়ী মমতাজ এর স্টলে নারীদের বিভিন্ন ডিজাইনের অলংকারের বেশ ভালো বিক্রি হয়েছে। প্রবাসী পাকিস্তানি ব্যবসায়ী মো. আলীর দোকানে ছিল মেয়েদের শাড়ি, সালোয়ার-কামিজ, পাঞ্জাবিসহ নানা ধরনের পোশাক, যা বেশ ভালো বিক্রি হয়েছে।

ঈদ বাজারে বিভিন্ন শহর থেকে আগত প্রবাসীদের কয়েকজন জানালেন, এই ঈদ বাজারে হাতের কাছে বিভিন্ন দেশের হাল ফ্যাশনের পোশাক, অলংকারসহ নানা ধরনের পণ্য পেয়ে তাঁরা অত্যন্ত আনন্দিত। দাম বেশি বলে কেউ কেউ অনুযোগ করলেও সার্বিক আয়োজন নিয়ে সন্তোষ প্রকাশ করেছেন অধিকাংশই। তাঁরা ঈদ বাজারের মতো এমন একটি আয়োজনের জন্য উদ্যোক্তাদের ধন্যবাদ জানান।

ঈদ বাজারের আয়োজকদের অন্যতম বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব সাউথ জার্সির সভাপতি জহিরুল ইসলাম বাবুল বলেন, প্রবাসী বাংলাদেশিদের বিদেশের মাটিতে দেশের ঈদের আমেজের একটুকুন ছোঁয়া দিতেই এ প্রয়াস।

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension