
আটলান্টিক সিটিতে মহান ভাষা দিবস উদযাপিত
আটলান্টিক সিটি প্রতিনিধি: সম্মিলিত অমর একুশে ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদ্যাপন পরিষদের উদ্যোগে যথাযথ মর্যাদায় আটলান্টিক সিটিতে ‘আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ও মহান একুশে’ উদযাপিত হয়েছে। ‘একুশ মানে মাথা নত না করা’ এই প্রত্যয়ের প্রতিধ্বনিতে রফিক, জব্বার, সালাম, বরকতদের মহান আত্মত্যাগের কথা শ্রদ্ধা ভরে স্মরণ করেছে আটলান্টিক সিটিতে বসবাসকারী প্রবাসী বাংলাদেশিরা।
ফেয়ারমাউন্ট এভিনিউয়ে বাংলাদেশ কমিউনিটি সেন্টারে অস্থায়ী শহীদ মিনারের বেদিতে পুস্পস্তবক অর্পণ করা হয়।
‘একুশের চেতনা’ শীর্ষক আয়োজিৎ সংক্ষিপ্ত আলোচনা সভায় বিএএসজের সভাপতি জহিরুল ইসলাম বাবুলের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক জাকিরুল ইসলাম খোকার সঞ্চালনায় সংক্ষিপ্ত আলোচনায় অংশ নেন আব্দুর রফিক, কাজী লিটন, আব্দুর রহিম,মনিরুজামান মনির, মো. দিদার,ফারুক তালুকদার, আবু সাঈদ ,আমিনুর রহমান,কুতুবউদদীন ইমরান, মো. বেলাল হোসেন,গিয়াসউদদীন পাঠান, কনক রাউথ প্রমুখ। একুশের কবিতা পাঠ করেন লেখক সাংবাদিক সুব্রত চৌধুরী। সংগীত পরিবেশন করেন রবিউল ইসলাম মাসুম, আমিনুর রহমান, কাজী লিটন, শাহাদাত হোসেন লেদু।



